নিউজ

রাতভর বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যনগরী, বন্ধ ট্রেন পরিষেবা

মুম্বই: একদিকে যখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, ঠিক তখন বাণিজ্যনগরীর অবস্থা আরও বেহাল। শুধু তাই নয়, আগামী 24 ঘণ্টায় অবস্থা আরও খারাপের দিকে যাবে এমনটাই জানিয়েছে মহারাষ্ট্রের আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির জেরে কার্যত জলের তলায় গোটা বাণিজ্যনগরী মুম্বই। মঙ্গলবার রাতভর মুম্বইয়ের পশ্চিমের শহরগুলিতে বৃষ্টিপাত হয়েছে দেড়শো থেকে দুশো মিলিমিটার। যার ফলে মুম্বইয়ের নানা চক, ভেন্ডি বাজার, সান্তাক্রুজ, গোল টেম্পেল, কোলাবা সহ বিস্তীর্ণ জায়গা কার্যত জলের তলায়।

ওরলির রাস্তা যেন মুম্ইয়ের উল্লেখযোগ্য মিথি নদীতে পরিণত হয়েছে। ভেন্ডি বাজার, নানা চক যেন ছোটখাট আন্দামানের চেহারা নিয়েছে। এভাবে রাতভর বৃষ্টির ফলে কার্যত চেহারা বদলে গিয়েছে বাণিজ্যনগরীর। থানে, পালঘর সহ একাধিক গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মহারাষ্ট্র আবহাওয়া দফতর। এমনকি বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হলুদ সর্তকতাও।

বাণিজ্যনগরীর অবস্থা কার্যত বৃষ্টিতে জলমগ্ন হওয়ার ফলে কোনও বিপদজনক বাড়িতে না থাকার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। গত সপ্তাহে এক বহুতল ভেঙে মৃত্যুর ঘটনা ঘটেছে মুম্বইতে। তাই আরও সতর্ক হয়েছে মুম্বই পুলিশ। একে তো করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ কয়েক মাস ধরে নাজেহাল গোটা মহারাষ্ট্র, তার ওপর কাটা ঘায়ে নুনের ছিটের মত কাজ করছে এই ভারী বৃষ্টিপাত। সব মিলিয়ে বাণিজ্যনগরীবাসীর জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026