বিনোদন

সাবলীল যৌনতার দৃশ্যে ফিরছেন বাংলার দুই নায়িকা, দেখুন ভাইরাল ভিডিও

সম্প্রতি লঞ্চ হয়েছে ওয়েব সিরিজ ‘হ্যালো’র তৃতীয় সিজন ‘হ্যালো-3’-এর  ট্রেলার।  ট্রেলারে দেখানো হয়েছে অবাধ যৌনতা ও নগ্নতা। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka sarkar) সোশ্যাল মিডিয়ায় এই ট্রেলারটি শেয়ার করেছেন।  বাংলা ওয়েব সিরিজ বা ফিল্ম এই মুহূর্তে হাতিয়ার করছে যৌনতা বা নগ্নতাকে।  ‘হ্যালো-3’-র ট্রেলার ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলা ওয়েব সিরিজ মানেই যৌনতা কেন!  যদি বিচার করা হয়, তাহলে এই প্রশ্ন অনেকাংশে যুক্তিসঙ্গত। বাংলার পরিচালকরা এবং মিডিয়ার একাংশ মনে করেন, কোনো ওয়েব সিরিজ বা ফিল্মে যৌনদৃশ‍্য দেখানো মানেই বাংলা এন্টারটেনমেন্ট বড় হয়ে গেল। কিন্তু আগে মনে রাখতে হবে, বাংলা এন্টারটেনমেন্ট কি সত্যিই শিশু ছিল?  যাঁরা আজ বাংলা এন্টারটেনমেন্টে যৌনতার প্রয়োজনের কথা বলছেন, তাঁদের পূর্বসূরিরাই একসময় মহানায়িকা সুচিত্রা সেন (suchitra sen) অভিনীত ‘ফরিয়াদ’ দেখে নাক সিঁটকেছিলেন।  যাঁরা আজ বাংলা সিনেমা অ্যাডাল্ট হয়ে যাওয়ার জন্য গর্ব অনুভব করেছিলেন, তাঁরাই একদিন ‘ব্যান্ডিট কুইন’-এ ফুলন দেবীর চরিত্রে সীমা বিশ্বাস (Sima biswas)-এর নগ্নতা দেখে সিনেমাটির পরিচালক শেখর কাপূর (shekhar kapoor)-কে চরিত্রহীন বলেছিলেন।  অথচ, ফুলন দেবীর বায়োপিকের জন্য এই দৃশ্যটি অত্যাবশকীয় ছিল।

বাংলা ফিল্ম বা ওয়েব সিরিজের যদি শৈশবকাল বলে কিছু থাকে, তবে তা এখন।  বর্তমানে না বুঝেই প্রয়োজন ছাড়াই দর্শক টানার জন্য নগ্নতা ও যৌনতাকে ব্যবহার করা হয়।  যখন বাংলা ফিল্ম বা ওয়েব সিরিজের কনটেন্ট সত্যিই যুগোপযোগী হবে এবং প্রয়োজনমতো যৌনতা ও নগ্নতার ব্যবহার হবে, সেদিন বাংলা এন্টারটেনমেন্ট অ্যাডাল্ট হবে, ম্যাচিওর হবে।

ওটিটি প্ল‍্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘হ্যালো-3’-তে অভিনয় করেছেন রাইমা সেন (Raima sen), প্রিয়াঙ্কা সরকার (Priyanka sarkar), পামেলা ভুতোরিয়া (Pamela bhutoria)। এক পুরুষের পিঠে লাল স্কেচপেন দিয়ে প্রিয়াঙ্কার ‘হ্যালো’ লিখে দেওয়ার দৃশ্যটি নেটিজেনদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। আগামী  22 শে জানুয়ারি হইচই-এ রিলিজ করতে চলেছে ‘হ্যালো-3’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026