বিনোদন

উন্মুক্ত ক্লিভেজ, ছোট পোশাকে উঁকি মারছে ট্যাটু, বোল্ড ছবিতে হট নুসরত

অভিনেত্রী নুসরত জাহান (Nusrat jahan) সম্প্রতি তাঁর কিছু বোল্ড ছবি শেয়ার করলেন ইন্সটাগ্রামে।  তার মধ্যে একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।  ছবিটিতে মাস্টার্ড রঙের ডিপ নেক পোশাকে নুসরতকে সুন্দর লাগছে। ডিপ নেক পোশাকের ফাঁক থেকে দৃশ্যমান হয়েছে তাঁর ভালোবাসার ট্যাটু।  তবে এই ভালোবাসা অভিনেতা যশ দাশগুপ্ত (yash Dasgupta)-র জন্য কিনা, তা নিয়ে এখন  টলিটাউনে জল্পনা তুঙ্গে।

গত বছর গোড়ার দিকে নুসরত জাহান  প্রচুর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।  কিন্তু জৈন পরিবারের তরফে এই ঘটনার কথা অস্বীকার করা হয়। এমনকি নুসরত মিডিয়ায় অবাস্তব একটি বয়ানে বলেছিলেন, তিনি নাকি ভুল করে বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন।  এরপর থেকেই নুসরত নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর স্বামী নিখিল জৈন (Nikhil jain)-এর সাথে প্রচুর ছবি শেয়ার করতে শুরু করেন।  এমনকি দিওয়ালির সময় নুসরতের পোস্ট করা ভিডিও দেখে ওপেন ফোরামে নিখিল স্ত্রীর প্রশংসা করেন। পেশায় গারমেন্ট ব্যবসায়ী নিখিল নুসরতকে একটি শাড়িও উপহার দেন যাতে নুসরতের এতদিন ধরে অভিনয় করা সমস্ত চরিত্রের নাম খোদিত ছিল।

কিন্তু গত বছর ডিসেম্বর মাসে  কালো অফ শোল্ডার টপে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিন  নুসরত।  ওপেন ফোরামে এই ছবিটির প্রশংসা করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত । তিনি নুসরতকে ঢেউ তুলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে  বলেছিলেন। কিন্তু নুসরত বলেছিলেন, সাংঘাতিক ঢেউয়ে সাঁতার কাটতে জানেন না তিনি, হাইড্রোফোবিয়া রয়েছে তাঁর। তাঁদের এই সাংকেতিক কথাবার্তায় নেটিজেনরা অন‍্য আভাস পেয়েছিলেন। সম্প্রতি  রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন যশ ও নুসরত।  রাজস্থান থেকে যশ ও নুসরত অনেক ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।  অপরদিকে কলকাতায় বসে নিখিল তাঁর ও নুসরতের দাম্পত্যে চিড় ধরার কথা অস্বীকার করলেও নুসরতের ইন্সটাগ্রাম প্রোফাইল কিন্তু অন্য কথা বলছে। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে নিখিলের অধিকাংশ ছবি ডিলিট করে দিয়েছেন নুসরত।  এমনকি এই মুহূর্তে শ্বশুরবাড়ি ছেড়ে বন্ডেল রোডে নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন নুসরত। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নুসরতের রাজনৈতিক জীবন তাঁর বিবাহিত জীবনে চিড় ধরিয়েছে।

নিখিল তাঁদের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করলেও নুসরতের এই বিয়ে টিকিয়ে রাখার ইচ্ছা নেই বলেও জানা যাচ্ছে।  তার আরেকটি অন্যতম কারণ হল যশ ও নুসরতের যৌথ ব্র‍্যান্ড ভ‍্যালু। যশ ও নুসরত জুটিকে এই মুহূর্তে বিভিন্ন স্টেজ শো-তে এবং বিজ্ঞাপনে দেখতে চাইছেন প্রযোজক ও নির্মাতারা। যশ ও নুসরতের সম্পর্ক তৈরী হলে তাঁরা হয়ে যাবেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল।  কিন্তু সংবাদমাধ্যমের কাছে নুসরত  এই সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, মানুষ তাঁকে সবসময় দোষী সাব্যস্ত করলেও তিনি চান,  মানুষ তাঁর ব্যক্তিগত জীবন দিয়ে তাঁকে বিচার না করে তাঁর কাজ দিয়ে বিচার করুক। নুসরত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।  অপরদিকে যশ বলেছেন, নুসরতের বিবাহিত জীবন নিয়ে তাঁর কোনো ধারণা নেই। তবে প্রতি বছর যশ রোড ট্রিপে যান। তিনি বলেন, রাজস্থানে তো এখন অনেকেই ঘুরতে যাচ্ছেন।

গত বছর মুক্তি পেয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sosকোলকাতা’। এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত এই ফিল্মে যশের বিপরীতে অভিনয় করছেন। নুসরত ও যশের অভিনয় করা একটি র‍্যাপ সঙ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  এই ভিডিওটি ‘sosকোলকাতা’র প্রমোশনাল সং ভিডিও।

Anirban Kundu

Recent Posts

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026