রাজ্য

Cyclone Yaas : ‘যশ’-এর মোকাবিলায় তৎপর মুখ্যমন্ত্রী, ‘তৈরি আছি’, বঙ্গবাসীকে আশ্বাস মমতার

পশ্চিমবঙ্গের মাটিতে গতবছর ভয়ানক ভাবে আঘাত করেছিল সাইক্লোন আম্ফান। বছর ঘুরতে না ঘুরতেই আবার হাজির নতুন একটি ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে যশ। আগের ঘূর্ণিঝড়ে অর্থাৎ আমফানে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল পশ্চিমবঙ্গ। এই ঘটনার পুনরাবৃত্তি আর চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ঘোষণা করে দিয়েছেন, “যশ ঘূর্ণিঝড় যে জেলাগুলির উপর আসতে চলেছে সেখানকার জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার সমস্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। শনিবার থেকে প্রশাসনিক স্তরে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় মোকাবিলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আমি নিজে কন্ট্রোল রুম থেকে তদারকি করব।”

বিভিন্ন জেলায় আগের বছর যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা যাতে এবছর আর না হয় তা একেবারে নিশ্চিত করতে চাইছেন মমতা। আগের বছর আমফানের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সারারাত নবান্নে কন্ট্রোল রুমে কাটিয়েছিলেন। এবারে নবান্নের পাশের বিল্ডিং উপান্নে তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম। ওয়াকিবহাল মহলের ধারণা, এবারেও মমতা বন্দ্যোপাধ্যায় সারারাত জেগে এই সাইক্লোনের পর্যবেক্ষণ করবেন।

মমতার ঘোষণা, “সমস্ত কর্মকর্তাকে ঘূর্ণিঝড় এবং বন্যার আশ্রয় কেন্দ্রগুলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নদীর তীরবর্তী অঞ্চল থেকে মানুষকে দ্রুত সরিয়ে আনার কাজ চলছে। ত্রাণ এবং পুনর্বাসনের কাজ দ্রুত শুরু করার প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। মৎস্যজীবীদের অবিলম্বে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা দ্রুত ফিরে আসেন নিজের জায়গায়। এছাড়াও যখনই আপনারা ঘূর্ণিঝড়ের কবলে পড়বেন এবং সাহায্যের দরকার পড়বে তখন দুটি হেল্পলাইন নম্বর রইল। এই দুটি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা নির্দ্বিধায় সাহায্য চাইতে পারবেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোষ্ট লিখে এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য দুটি হেল্পলাইন নম্বর ঘোষণা করে দিয়েছেন। এই দুটি হেল্পলাইন নম্বর হলো ১০৭৯ এবং ০৩৩-২২১৪৩৫২৬। মমতা জানিয়েছেন, এই দুটি হেল্পলাইন নম্বরে ফোন করলে সাহায্য পাওয়া যাবে। এছাড়াও ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলা করার জন্য কুইক রেসপন্স টিম তৈরি করে দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই, সম্ভবত বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে। সম্ভাবনা রয়েছে দীঘা, সুন্দরবনের মতো এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে চলেছে এই সাইক্লোন যশ এর প্রভাবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026