বিনোদন

মিমি-নুসরাতের যুগলবন্দী কেমন হতে চলেছে? রইল মেকআপ রুমের কিছু ঝলক

লকডাউনের পর টেলিপাড়ার শুটিং শুরু হয়ে গিয়েছে, এবার শুরু সিনেমার পালা। ফের শুরু হয়েছে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের ‘এসওএস কলকাতা’র শ্যুটিং। সাংসদ হওয়ার পর একসঙ্গে এই প্রথমবার বড়পর্দায় আসতে চলেছেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান।

একপ্রকার সতর্কতা মেনেই জোরকদমে চলছে ছবির শ্যুটিং পর্ব। মিমি চক্রবর্তী এই ছবিতে থাকছেন ক্যামিওর চরিত্রে এবং নুসরত থাকছেন অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের দুঁদে অফিসারের ভূমিকায়। নির্মাতা অংশুমান প্রত্যুষের পরিচালনায় ‘এসওএস কলকাতা’ সিনেমায় এই দুই সাংসদের বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে । নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে একসঙ্গে দেখা গিয়েছিলো বিরসা দাশগুপ্তের ‘ক্রিসমাস’ সিনেমাতে। এরপর তৃণমূলের সাংসদ নির্বাচিত হওয়ার পর তারা একসঙ্গে আর কাজ করেননি। দীর্ঘদিন পর তাদের দুজনের একসঙ্গে বড় পর্দায় ফেরার খবরে দারুণ খুশি মিমি নুসরতের ফ্যানেরা।

সম্প্রতি নুসরত একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর ইন্সটাগ্রাম পেজে। যেখানে মেকআপে ব্যস্ত তিনি। এখন প্রশ্ন হল ‘এসওএস কলকাতা’ ছবিতে কেমন লুকে দেখা যাবে নুসরত জাহানকে? কারন তিনি একজন দুঁদে অফিসারের ভুমিকায় অভিনয় করছেন। তারই ঝলক পেতে দেখে নিন নুসরাতের লেটেস্ত ভিডিও।

ছবির চিত্রনাট্য অনুযায়ী, এই রোমাঞ্চকর গল্পটি বানান হয়েছে জঙ্গিদের বিরুদ্ধে । ছবির ফার্স্ট লুক প্রকাশ পেয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে এই পুজোতে মুক্তি পেতে পারে এই সিনেমাটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026