ভাইরাল & ভিডিও

Hero Alom: ‘শখে গেয়েছি, রবীন্দ্রসঙ্গীত গেয়েই চূড়ান্ত কটাক্ষের মুখে হিরো আলম

হিরো আলম নেটমাধ্যমের অন্যতম ট্রোল কনটেন্ট। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক মাত্র। তার হাব-ভাবে, আচার-আচরণ, আশাক-পোশাক রীতিমতো হাস্যকর। নিজের কারণেই সকলের কাছে হাসির খোরাক হন তিনি। বেসুরো গলায়, ভুলভাল কথায়, গান গেয়ে নেটমাধ্যমে ভাইরাল হন তিনি। সম্প্রতি আবারও বাংলাদেশের বগুড়ার আশরাফুল হোসেন নিজেকে হাসির খোরাক বানালেন সকলের মাঝে।

সম্প্রতি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন হিরো আলম, যা শোনার পর থেকেই রীতিমতো একের পর এক কটাক্ষের তীর ছুটে এসেছে তার দিকে। ‘আমারও পরানো যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছিলেন তিনি। আর তার সেই গান প্রকাশ পাওয়ার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে। তাকে একাধিক কটাক্ষের তীরে বিদ্ধ করেছেন নেটনাগরিকরা। ছি ছি করেছেন সকলেই। তবে তার কথায়, তিনি অফিশিয়ালি এই গানটি গাননি। একটা পিকনিকে গিয়ে সেখানেই তিনি গানটির কিছুটা অংশ গেয়েছিলেন বলেই জানিয়েছেন তিনি।

বাংলাদেশের সঙ্গীতশিল্পী বেলাল খান সংবাদমাধ্যমে জানিয়েছেন, হিরো আলম খুব নিম্নমানের কনটেন্ট তৈরি করেন। তিনি মানুষের নজর কাড়তেই এই ধরনের ভিডিও বানিয়ে থাকেন। তাই গায়কের মতে হিরো আলমের এই ধরনের ভিডিও কিংবা গান এড়িয়ে চলাই শ্রেয় শ্রোতাদের জন্য। এমনকি এমনভাবে রবীন্দ্রসঙ্গীতকে অপমান করার জন্য তার বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন কেউ কেউ। রবীন্দ্রসঙ্গীত গাইলে তার নামে যদি মামলা হয়, তাহলে তিনি আর রবীন্দ্রসঙ্গীত গাইবেন না বলেই জানিয়েছেন।

এরপর হিরো আলম আরো জানান, সম্প্রতি প্রয়াত গায়ক কে কে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তাঁকে স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে তিনি একটি গানও গেয়েছেন। সেটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। শ্রোতাদের সেই গান শোনার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026