কে কবে ভেবেছিল জনসম্মুখে শ্রীশান্তের কাছে ক্ষমা চেয়ে নেবেন হরভজন সিং? হ্যাঁ, ঠিক এমনটাই করেছেন ভারতীয় এই তারকা স্পিনার। প্রায় ১৪ বছর আগে করা ছোট্ট ভুলে আজ অনুশোচনা করবেন, কে জানত সে কথা?
আপনাদের জানিয়ে রাখি, ভারতের তারকা স্পিনার হরভজন সিং ২০০৮ সালে তখন মুম্বাইয়ের জার্সিতে ২২ গজে দাপিয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে, শ্রীশান্ত তখন পাঞ্জাবে। দুই দলের খেলা চলাকালীন সময়ে হরভজন সিং এবং শ্রীশান্তের মধ্যে কথা কাটাকাটি হয় ২২ গজের মহারণে। শেষ পর্যন্ত কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছায় যে জনসম্মুখে শ্রীশান্তকে থাপ্পর বসিয়ে দেন হরভজন সিং। দেখতে না দেখতেই খবর ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
উক্ত ঘটনার পর আইপিএলের পুরো মরশুম থেকে নির্বাসিত হন হরভজন সিং। এরপর থেকে বছরের পর বছর কেটে গেলেও বিষয়টি আজও ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক কী ঘটেছিল ওই দিন যাতে হরভজন সিং চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন? সে কথা জানা না গেলেও এবার নিজের ভুল স্বীকার করে নিলেন হরভজন সিং।
ভারতের তারকা স্পিনার তথা ভারতের সফল ধারাভাষ্যকার হরভজন সিং এদিন অনুশোচনা করে বলেন, “মাঠের মধ্যে শ্রীশান্তের সাথে এমন আচরন করা আমার ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আমি অনুতপ্ত।” বলতে গেলে একরকম শ্রীশান্তের কাছে ক্ষমা চেয়ে নিলেন ভারতের তারকা ক্রিকেটার। আর এর পরেই পুরনো ক্ষত আবারও সোশ্যাল মিডিয়ায় জোর কদমে আলোচ্য বিষয় হয়ে দাঁড়ালো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…