ভাইরাল & ভিডিও

ভালোবাসা দিবসে টাইটানিক ছবির ‘মাই হার্ট উইল গো অন’ গাইলেন হিরো আলম, দেখে নিন ভাইরাল ভিডিও

শুধুমাত্র বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের মানুষের কাছেও অত্যন্ত জনপ্রিয় একজন মুখ হলেন আশরাফুল আলম, যাকে আপনারা সহজ কথায় হিরো আলম বলে চিনে থাকেন। মাঝেমধ্যেই আপনাদের জন্য নতুন নতুন চমক নিয়ে হাজির হয়ে থাকেন হিরো আলম। সম্প্রতি এবার ভালোবাসার দিবসে একটি নতুন গান নিয়ে হাজির হলেন হিরো আলম। আমরা জানি, তিনি তার অদ্ভুত অভিনয় এবং নিজের অদ্ভুত কণ্ঠস্বর এর মাধ্যমে মাঝেমধ্যেই সকলের মন জয় করার জন্য বিভিন্ন হাসির ভিডিও তৈরি করেন। এবারে সেরকমভাবেই একটি ভিডিও তৈরি করলেন হিরো আলম। এই ভিডিওতে তিনি হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা টাইটানিক এর সবথেকে জনপ্রিয় গান ‘মাই হার্ট উইল গো অন’ গানটি নিজের গলায় গাইলেন।

কেট উইন্সলেট এবং লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক সিনেমায় এই গানটি ব্যবহার করা হয়েছিল এবং এই গানটি গেয়েছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় হলিউডি পপ সিঙ্গার সেলিন ডিওন। সেই গানটি এবারে নিজের গলায় তুললেন হিরো আলম। এই গানের সম্পূর্ণ সঙ্গীত আয়োজন করেছেন মোমো রহমান। আকাশ নিবিড়ের পরিচালনায় একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে যেখানে অভিনয় করেছেন অভিনেতা হিরো আলম এবং বাংলাদেশের অভিনেত্রী নুসরাত।

নতুন গান প্রসঙ্গে হিরো আলম বললেন, ‘দর্শকেরা সব সময় নতুন গানের অপেক্ষা করে থাকেন। এই কারণে আমি চেষ্টা করলাম তাদের অনুরোধ রাখার। টাইটানিক সিনেমার সমস্ত গান আমার অত্যন্ত প্রিয় এবং পাশাপাশি এই গানগুলি অত্যন্ত জনপ্রিয়। তাই ভালোবাসা দিবসে টাইটানিকের একটি বিখ্যাত গান উপহার দিলাম সকলের জন্য। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী নই, তাই অনেক কষ্টে এই গানগুলো গাইলাম। আশা করছি, অন্যান্য গানের মত এই গানটিও ভাইরাল হবে এবং সকলেই এই ভিডিও দেখে মজা পাবেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের অভিনয় করা পুষ্পা ছবির একটি গান নিয়ে হাজির হয়েছিলেন হিরো আলম। সেখানে আমরা দেখেছিলাম তিনি কাধে সাইকেল তুলে নিয়ে অভিনয় করছেন। সেই অভিনয়টি অত্যন্ত ভাইরাল হয়েছিল। অনেকেই অভিনয় প্রশংসা করেছিলেন। তবে অনেকে হিরো আলমের এরকম অদ্ভুত অভিনয়ের কটাক্ষ করেছেন। তারপরে আবারো নতুন একটি ভিডিও নিয়ে আসলেন তিনি। এবার দেখা যাক এই ভিডিওটি কিরকম জনপ্রিয় হয় বাংলাদেশ এবং ভারতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026