বিনোদন

Debolina Dutta: আবারো বিয়ের পিঁড়িতে দেবলীনা দত্ত, সিঁদুর দান হলো ঘটা করে

দেবলীনা দত্ত টলিউড ইন্ডাস্ট্রির বহুদিনের পরিচিত অভিনেত্রী। ছোটপর্দা ও বড়পর্দার পাশাপাশি নাটকের মঞ্চেও দেখা মেলে অভিনেত্রীর। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী। তবে গত বছরের শেষের দিকে তথাগত মুখার্জ্জীর সাথে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে তুমুল চর্চা চলেছিল। তাদের সম্পর্কের তিক্ততা এসেছে তা তাদের কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। চলে গিয়েছিল তথাগত সম্পর্কে জড়িয়েছেন বর্তমানের এক উঠতি অভিনেত্রীর সাথে। বর্তমানে তারা আলাদা থাকেন। তবে সম্প্রতি আবারও বিয়ের সাজে দেখা মিলেছে দেবলীনা দত্তের। তবে কি তিনি আবারও বিয়ে করলেন?

সম্প্রতি একেবারে ট্র্যাডিশনাল বিয়ের সাজে বিয়ের পিঁড়িতে বসতে দেখা গিয়েছে দেবলীনা দত্তকে। বর হিসাবে দেখা গিয়েছে মনোজ ওঝাকে। এই ছবি দেখে নেটিজেনদের মনে প্রশ্ন উঠলেও সেটা সত্যি নয়। অভিনেত্রী আসলে বর্তমানে শুটিংয়ের খাতিরে এমন বিয়ের দৃশ্য করেছেন। কালার্স বাংলার ‘ত্রিশূল’ ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন দেবলিনা। সেখানেই তার প্রেমিক ও বরের চরিত্রে দেখা যাবে অভিনেতা মনোজ ওঝাকে। তিনিও অভিনয় জগতের বহুদিনের অভিনেতা।

সম্প্রতি অভিনেত্রী এই ছবি শেয়ার করে সকলকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা জানিয়েছেন। ধারাবাহিকের একটি দৃশ্য হিসেবেই ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি যে এটি মজার ছলেই পোস্ট করেছেন তা ছবির ক্যাপশন থেকেই স্পষ্ট হয়েছে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে দেখা যাবে ধারাবাহিকের একাধিক দৃশ্য ও ভিডিও তিনি শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তবে ভ্যালেন্টাইন্স ডের দিন এমন বিয়ের সাজে ছবি শেয়ার করায় অনেকেই চমকে গিয়েছিলেন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026