বিনোদন

কাঁচা বাদাম গানে নাচ করলেন অভিনেত্রী এনা সাহা ও তার বোন ডোনা সাহা, ভাইরাল ভিডিও

ভুবন বাদ্যকর এর গাওয়া কাচা বাদাম গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ছোটখাটো কোনো তারকা থেকে শুরু করে বড় সেলিব্রিটি সবাই এই গানের তালে তালে একটা না একটা ভিডিও তৈরি করেছেন। সেই ভিডিওগুলি হয়েছে অত্যন্ত জনপ্রিয় এবং সকলেই এই ভিডিওর হাত ধরে চিনে নিয়েছেন এই গানের শিল্পী অর্থাৎ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর কে। এই গানটির সাথে রিল ভিডিও তৈরি করেননি এরকম মানুষের সংখ্যা খুব কম। এই গানটির হাত ধরে বীরভূমের ভুবন বাদ্যকর রীতিমতো গোটা বিশ্বের কাছে পরিচিত হয়েছেন। অনেকেই তাঁকে নিয়ে এই গানের রিমেক তৈরি করছেন। সেগুলো নিঃসন্দেহে হয়েছে ভাইরাল।

সম্প্রতি এই কাচা বাদাম গানের সঙ্গে নাচ করে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে উঠলেন টলিউড অভিনেত্রী এনা সাহা এবং তার বোন ডোনা সাহা। সম্ভবত, কোন একটি শহরের চিড়িয়াখানায় জঙ্গল সাফারি ট্রাকের সামনে দাঁড়িয়ে তারা দুজন এই নাচ করেছেন। ভিডিওটি বানানোর সময় ডোনা সাহার পরনে ছিল হলুদ শাড়ি এবং লাল ব্লাউজ। অন্যদিকে এনা সাহার পরণে ছিল হলুদ ব্লাউজ এবং লাল শাড়ি। এই ভিডিওটি শেয়ার করে তারা দুজন ক্যাপশন দিয়েছেন, “চিড়িয়াখানায় আগুন লেগেছে। পশুদের খুব গরম লাগছে কারণ আমরা দুজনে কাচা বাদাম গানের সঙ্গে নাচ করছি।”

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ঝড়ের মত ভাইরাল হতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতে আসামাত্রই এনা সাহার ভক্তদের কাছে এই ভিডিওটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। সকলেই বর্তমানে এই ভিডিওটি শেয়ার করছেন এবং অনেকেই এই ভিডিওর জন্য এনা এবং ডোনার প্রশংসা করছেন। দুজনেই এই ভিডিওটি তৈরি করেছেন এবং যা তাদের অনুরাগীদের মধ্যে অত্যন্ত ভাইরাল হয়ে উঠেছে। ইতিমধ্যেই তাদের অনুরাগীরা তাদের কমেন্ট বক্সে ভিড় করেছেন তাদের দুজনকে শুভেচ্ছা জানানোর জন্য।

বর্তমানে রিল ভিডিও তৈরি করা একটা অন্যতম ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য। টিকটক সরে যাবার পরে ইনস্টাগ্রাম সেই জায়গা দখল করে নিয়েছে। অনেকেই নিজেদের অবসর সময়ে এই ধরনের ভিডিও তৈরী করে থাকেন। সাধারণ মানুষ হোক কিংবা তারকা সকলেই এই ধরনের ভিডিও তৈরী করে টাইম পাস করে থাকেন। অনেকে আবার পেশাগতভাবে রিল ভিডিও তৈরি করেন এবং এখান থেকে টাকা রোজগারের বন্দোবস্ত করেন। নিজের বাড়িতে হোক কিংবা রাস্তায় যে কোন জায়গায় এই ধরনের ভিডিও তৈরী করতে অনেককেই দেখা যায়। আর সকলেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন ইতিমধ্যেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026