বিনোদন

Yash-Nushrat: রাজস্থানে মধুচন্দ্রিমায় গেলেন যশ-নুসরাত? ধীরে ধীরে অভিনেতাকে চিনছেন তিনি

টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ ও নুসরাত। গতবছর থেকেই তাদের নিয়ে চর্চা চলে প্রায়ই। তাদের একসাথে থাকা নিয়ে, বাবা মা হওয়া নিয়ে অনেক প্রশ্ন মানুষের মনে। কিন্তু তারা কিছুতেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে চাননি প্রকাশ্যে। তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে চেয়েছেন। তবে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার যুগে সেটা সম্ভব নয়। তারকাদের জীবনের খুঁটিনাটি খবর প্রায়ই প্রকাশ্যে চলে আসে। সম্প্রতি রাজস্থানের টুকরো টুকরো কিছু দৃশ্যের ছবি প্রকাশ্যে এসেছে। যেগুলো দেখে অনেকের মনে প্রশ্ন উঠেছে, তবে কি মধুচন্দ্রিমায় গেলেন যশ আর নুসরাত?

সম্প্রতি নুসরাত জাহান নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে অনেকগুলো ছবি একসাথে পরপর দেখা যাচ্ছে। সেই ভিডিওইতে দেখা গিয়েছে এই তারকা দম্পতি কখনো উটের পিঠে বসে রয়েছেন, আবার কখনো কোনো একটি ফোর্টের চেয়ারে বসে ছবি তুলছেন, আবার কখনো রেড ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দেখা গিয়েছে তাদের, ছায়ায় তাদের চুমু খেতেও দেখা গিয়েছে ; এমন বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে নেটিজেনদের।

সম্প্রতি এই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, তিনি ধীরে ধীরে অভিনেতাকে চিনছেন। একে অপরকে বুঝছেন সময় নিয়ে। তাদের আত্মা আলাদা হলেও তাদের মধ্যে মিল রয়েছে অনেক। এমন ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে।

অভিনেত্রী যখন মা হয়েছিলেন, তখন বেশ কয়েকটা মাস ধরে সর্বদা নুসরাত জাহানের পাশে পাশেই দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। তখন নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও ঈশানের জন্মের পর প্রকাশ্য মিডিয়ার সামনে নুসরাত ও যশ দুজনেই স্বীকার করে নিয়েছেন একে অপরের সাথে তাদের সম্পর্কের কথা। এমনকি ঈশান যে তাদেরই সন্তান তাও তারা জোর গলায় জানিয়েছেন। জানা গিয়েছে জন্মের শংসাপত্র অভিনেতার পদবী লেখা হয়েছে।

তারা নিজেদের ছেলেকে একটু বড় না হওয়া পর্যন্ত লাইমলাইটে আনতে চান না। তবে সেই নিয়েও কম কথা শুনতে হয়নি তাদের। এই প্রসঙ্গ নিয়ে চর্চা চলে এখনো। তবে তাতে যে তাদের কিছুই যায় আসে না তারা জানিয়ে দিয়েছেন। নিজেদের ছেলের জন্য তারা যেটা ভালো বলে মনে করবে সেটাই করবেন। সম্প্রতি ভালোবাসার দিনে একে অপরের সাথে ছবিও শেয়ার করতে দেখা দিয়েছে তাদের।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026