ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৯২ কিমির রেঞ্জ নিয়ে লঞ্চ হলো Hero কোম্পানির নতুন Splendor Xtec, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

দেশের বৃহত্তম টু হুইলার নির্মাতা হিরো মোটোকর্প এবারে অভ্যন্তরীণ বাজারে তাদের নতুন মোটরসাইকেল লঞ্চ করে দিয়েছে যার নাম দেওয়া হয়েছে Super Splendor XTec। আকর্ষণীয় চেহারা এবং শক্তিশালী ইঞ্জিন ক্ষমতা দিয়ে সজ্জিত এই বাইকের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৩,৩৬৮ টাকা। এই দামটি হল দিল্লির এক্স শোরুমের দাম। কোম্পানি এই বাইকে বেশ কিছু নতুন পরিবর্তন এনেছে যা এটিকে আগের মডেলের থেকে আরো ভালো করে তুলেছে। সুপার স্প্লেন্ডার বাইক এর এই নতুন লুক এবং ডিজাইন সম্পর্কে বলতে গেলে এই বাইকে আপনারা পাচ্ছেন এলইডি হেডলাইট এবং এলইডি ডে টাইম রানিং লাইট। এছাড়াও আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল সিট, একটি গ্র্যাবরেল এবং হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর। আপনারা এই বাইকটি পেয়ে যাবেন দুটি নতুন রঙে, ক্যান্ডি ব্লেজিং রেড এবং ম্যাট অ্যাক্সিস গ্রে।

হিরো জানিয়েছে এই নতুন সুপার স্প্লেন্ডার বাইক একটি আপডেটেড ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আপনি পেয়ে যাবেন। এই ইঞ্জিনটি আপনাকে ১০.৭ বিএইচপি শক্তি এবং ১০.৬ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এটি একটি পাঁচগতির গিয়ারবক্স দিয়ে সজ্জিত থাকতে চলেছে। তবে কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী এই বাইকটি প্রতি লিটারে প্রায় ৬৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। এই বাইকে ব্যবহার করা i3S প্রযুক্তি এই বাইকের মাইলেজ বৃদ্ধি করতে সহায়তা করতে চলেছে।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ সংযোগ সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ইলেকট্রিক স্পিডোমিটার ফুয়েল লেভেল রিড আউট এবং ভালো মাইলেজ। এই বাইকে আপনারা পাবেন একটি ইউএসবি চার্জিং পোর্ট। এই বাইকে আপনারা পাবেন একটি ৯২ কিমি মাইলেজ। এই বাইকের সামনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক সিস্টেম দেওয়া হয়েছে। এই বাইকের ড্রাম ভেরিয়েন্ট এর দাম নির্ধারণ করা হয়েছে ৮৩,৩৬৮ টাকা। অন্যদিকে ডিস্ক ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৮৭,২৬৮ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026