পূজার মরশুমে যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান, সে ক্ষেত্রে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছি, যার মাধ্যমে বাইক এবং স্কুটার ক্রয় করার ক্ষেত্রে হাজার হাজার টাকা ডিসকাউন্ট পেতে চলেছেন আপনি। তবে এর জন্য আপনার পছন্দের তালিকায় রাখতে হবে ইয়ামাহার 150cc FZ মডেল রেঞ্জ এবং 125cc Fi হাইব্রিড স্কুটার। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি এই গাড়ি নির্মাণ সংস্থা নিজেদের FZ মডেলের বাইক এবং Fi হাইব্রিড স্কুটারের ওপর এই ডিসকাউন্ট ঘোষণা করেছে।
আপনারা নিশ্চয় জানেন, ভারতের বাজারে যে কয়টি বাইক নির্মাণ কোম্পানি বর্তমানে রাজত্ব করছে তার মধ্যে প্রথম সারিতে রয়েছে ইয়ামাহা। যাদের স্টাইলিস্ট বাইক এবং স্কুটারের চাহিদা রয়েছে চোখে পড়ার মতো। ফলে এই সুযোগটি গ্রাহকদের জন্য স্বপ্ন পূরণের সুযোগ হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি চাইলে এই সুযোগটির সদ্ব্যবহার করে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন আসন্ন পূজার আগেই।
আমরা আপনাদের বলি, শুধুমাত্র ভারতের বাজারে গ্রাহকদের জন্য দুর্দান্ত এই অফারটি ঘোষণা করেছে ইয়ামাহা। কোম্পানির দুর্দান্ত এই অফারের কারণে গ্রাহকরা চাইলে FZ-S Fi Ver 4.0, FZ-S Fi Ver 3.0 এবং FZ Fi বাইকের ওপর এই ডিসকাউন্ট গ্রহণ করতে পারেন। এই ডিসকাউন্টের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ 7000 টাকা ক্যাশব্যাক এবং মাত্র 7999 টাকা ডাউন পেমেন্টে বাইক গুলি ক্রয় করতে পারবেন। তাছাড়া গ্রাহকরা Fascino 125 F Hybrid এবং RayZR 125 F Hybrid স্কুটারের ক্ষেত্রেও এই ডিসকাউন্ট পেতে পারেন। সেক্ষেত্রে 4000 টাকা ক্যাশব্যাক এবং 2999 টাকা ডাউন পেমেন্টে ক্রয় করতে পারবেন বাজার সেরা এই স্কুটার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…