শ্রেয়া চ্যাটার্জি – করোনা আক্রমণে গোটা পৃথিবী বিধ্বস্ত। ভারতবর্ষের সংখ্যাটাও দিনে দিনে বেড়ে চলেছে। বাড়ি থেকে রোগীকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্সের। তার জন্য হিরো মোটরকর্প ৬০ টি বাইক অ্যাম্বুলেন্স দান করল।
এই অ্যাম্বুলেন্সটি আর পাঁচটা অ্যাম্বুলেন্সের মতন নয়। অ্যাম্বুলেন্স এর আগে একটা বাইক শব্দ জুড়ে দেওয়া হয়েছে। মূলত প্রধান গাড়িটি চালাবে হিরো এক্সট্রিম ২০০আর, এই কোম্পানিটি সিদ্ধান্ত নেয় বাইকের পাশে কিছু জায়গা তৈরি করে বিষয়টিকে অ্যাম্বুলেন্সে পরিণত করবেন। বাইকের পাশে এই সোজা শোয়ার জায়গাটি, রোগী পরিবহনের জন্য একেবারে উপযুক্ত। গ্রামের দিকে যে সমস্ত জায়গায় চার চাকার অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনা, আশা করা যাচ্ছে সেইখানে এই বাইক অ্যাম্বুলেন্স সহজেই পৌঁছে যাবে।
করোনা ভাইরাস মোকাবিলার জন্য এগিয়ে এসেছেন রাজনৈতিক নেতা, নেত্রী অভিনেতা, অভিনেত্রী খেলোয়াড়, সেলিব্রেটি থেকে শুরু করে অনেক সাধারন মানুষ। ক্রিকেট খেলার মাঠ থেকে শুরু করে ট্রেনগুলোকে করা হচ্ছে আইসোলেশন কোচ। তবে এই কোম্পানি প্রথম নয়, এর আগে হিরো কোম্পানি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকা দিয়েছেন। তাছাড়াও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মার্সিডিজ বেঞ্জ তরফ থেকে জানানো হয়েছে তারা করোনা ভাইরাসের মোকাবিলার জন্য সাহায্য করবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…