নিউজ

বিশ্বে করোনায় সর্বাধিক মৃত্যু আমেরিকায়, একদিনে মৃত ৪,৫০০

আমেরিকার মৃত্যু মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘন্টায় আমেরিকার মৃতের সংখ্যা সারা বিশ্বে সব রেকর্ড ভেঙে দিয়েছে। জনস হপকিন্স-র সূত্র অনুযায়ী গত ২৪ ঘন্টায় আমেরিকাতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৯১ জনের। এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৯১৭ জন, যা সারা বিশ্বে সর্বাধিক।

গত দুদিন আগে পর্যন্ত আমেরিকাতে মৃত্যু হত ১৫০০ বা ২০০০ করে, সেখানে সংখ্যাটা বেড়ে ৪ হাজার ছাড়িয়েছে। যা আমেরিকার কাছে বেশ আতঙ্কের কারণ হয়ে উঠেছে। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের এরকম পরিস্থিতি সারা বিশ্বকে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা  আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ৬৭ হাজার ৮০০ জন।

আমেরিকার মধ্যে সবথেকে বেশি করোনাতে ক্ষতি হয়েছে নিউইর্য়কে। সেখানে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। নিউইয়র্কে লকডাউনের সময়সীমা আবার বাড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে আগামী ১৫ মে অবধি অবধি লকডাউন চলবে।

এদিকে আমেরিকার পরেই রয়েছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। ইতালির পরেই মৃতের সংখ্যার ভিত্তিতে রয়েছে স্পেনের স্থান। সেখানে মৃত্যু হয়েছে ১৯ হাজারের বেশি মানুষের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026