নয়া দিল্লি : রিভার্স রেপো রেট কমানোর ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিভার্স রেপো রেট কমানো হলো ২৫ বেসিস পয়েন্ট। করোনা ভাইরাসের প্রভাবে থমকে গেছে দেশের আর্থিক বৃদ্ধি। অর্থনীতি ঠেকেছে তলানিতে। এই অবস্থায় করোনা ভাইরাসের সঙ্গে লড়তে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করলো রিজার্ভ ব্যাংক।
আজ রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে অর্থনীতিকে চাঙ্গা করতে এই ঘোষণা করলেন তিনি।,২৫ বেসিস পয়েন্ট কমে রিভার্স রেপো রেট হচ্ছে ৩.৭৫%, আগে যা ছিল ৪%। রিভার্স রেপো রেট কমলেও রেপো রেট অপরিবর্তিত থাকছে বলেই জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর।
এছাড়াও ক্ষুদ্র শিল্প বাঁচাতে ৫০,০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন তিনি। আবাসন প্রকল্পের জন্য ১০,০০০ কোটি এবং ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান গুলোর জন্য ৫০,০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজও ঘোষণা করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…