ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Honda Shine বাইকের ডিমান্ড কম করতে এবার বাজারে চলে এলো Hero Splendor Xtec, স্টাইলিশ লুকের সাথে পেয়ে যাবেন দারুণ দারুণ ফিচার

দেশের বৃহত্তম টু হুইলার নির্মাতা হিরো মোটোকর্প এবারে অভ্যন্তরীণ বাজারে তাদের নতুন মোটরসাইকেল লঞ্চ করে দিয়েছে যার নাম দেওয়া হয়েছে Super Splendor XTec। আকর্ষণীয় চেহারা এবং শক্তিশালী ইঞ্জিন ক্ষমতা দিয়ে সজ্জিত এই বাইকের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৩,৩৬৮ টাকা। এই দামটি হল দিল্লির এক্স শোরুমের দাম। কোম্পানি এই বাইকে বেশ কিছু নতুন পরিবর্তন এনেছে যা এটিকে আগের মডেলের থেকে আরো ভালো করে তুলেছে। সুপার স্প্লেন্ডার বাইক এর এই নতুন লুক এবং ডিজাইন সম্পর্কে বলতে গেলে এই বাইকে আপনারা পাচ্ছেন এলইডি হেডলাইট এবং এলইডি ডে টাইম রানিং লাইট। এছাড়াও আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল সিট, একটি গ্র্যাবরেল এবং হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর। আপনারা এই বাইকটি পেয়ে যাবেন দুটি নতুন রঙে, ক্যান্ডি ব্লেজিং রেড এবং ম্যাট অ্যাক্সিস গ্রে।

হিরো জানিয়েছে এই নতুন সুপার স্প্লেন্ডার বাইক একটি আপডেটেড ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আপনি পেয়ে যাবেন। এই ইঞ্জিনটি আপনাকে ১০.৭ বিএইচপি শক্তি এবং ১০.৬ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এটি একটি পাঁচগতির গিয়ারবক্স দিয়ে সজ্জিত থাকতে চলেছে। তবে কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী এই বাইকটি প্রতি লিটারে প্রায় ৬৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। এই বাইকে ব্যবহার করা i3S প্রযুক্তি এই বাইকের মাইলেজ বৃদ্ধি করতে সহায়তা করতে চলেছে।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ সংযোগ সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ইলেকট্রিক স্পিডোমিটার ফুয়েল লেভেল রিড আউট এবং ভালো মাইলেজ। এই বাইকে আপনারা পাবেন একটি ইউএসবি চার্জিং পোর্ট। এই বাইকের সামনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক সিস্টেম দেওয়া হয়েছে। এই বাইকের ড্রাম ভেরিয়েন্ট এর দাম নির্ধারণ করা হয়েছে ৮৩,৩৬৮ টাকা। অন্যদিকে ডিস্ক ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৮৭,২৬৮ টাকা।

Nirajana Nag

Recent Posts

টানা জিতলেও কি প্লে-অফে উঠতে পারবে KKR? সামনে এখন ভয়ংকর কঠিন সমীকরণ!

চলতি আইপিএল ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রথম ৬…

May 12, 2026

এক রিচার্জে পুরো বছর ফ্রি টেনশন! রোজ 2.5GB ডেটা দিচ্ছে Jio-র ধামাকাদার প্ল্যান

আপনিও কি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। টেলিকম বাজারে…

May 12, 2026

বাংলায় চালু বিশ্বকর্মা যোজনা, কারা পাবেন ৩ লক্ষ টাকার ঋণ? জানুন আবেদন পদ্ধতি

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। সম্প্রতি নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক…

May 12, 2026

কাল ঝড়-বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বাড়বে ভ্যাপসা গরমও! জানাল হাওয়া অফিস

বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও তাপমাত্রা।…

May 12, 2026

মহিলাদের অ্যাকাউন্টে ৪৫০০ টাকা? লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট

১ জুন থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। তবে অনেকের মনেই প্রশ্ন উঠছে, লক্ষ্মীর ভাণ্ডার…

May 12, 2026

মাত্র ২২৫ টাকায় প্রতিদিন 2.5GB ডেটা! Jio-Airtel-কে টক্কর BSNL-এর দুর্দান্ত প্ল্যানে

কম দামে বেশি ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিতে নতুন করে গ্রাহকদের নজর কাড়ছে রাষ্ট্রায়ত্ত…

May 12, 2026