এবার দেশে প্রথমবারের মতো নয়টি বন্দে ভারত এক্সপ্রেস একসাথে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৪ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের একসাথে সবুজ পতাকা দেখাতে চলেছেন। এই সমস্ত ট্রেন গুলি বিভিন্ন রাজ্যজুড়ে চলবে বলে জানা যাচ্ছে। এর আগে ৭ জুলাই গোরখপুর লখনৌ বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল। তবে এবারে দুই মাস পর একই সঙ্গে নয়টা বন্দে ভারত এক্সপ্রেস একসাথে উদ্বোধন করা হবে। রেলমন্ত্রক জানিয়েছে এই নয়টি বন্দে ভারত এক্সপ্রেসে নতুন রং দেওয়া হতে চলেছে। ভারতের প্রথম গেরুয়া রংয়ের নতুন চেহারার এই বন্দে ভারতে চলবে ভারতের কাসারগড় থেকে ত্রিবান্দ্রম এর মধ্যে। এছাড়াও আটটি বন্দে ভারত হবে নীল রঙের।
রেলমন্ত্রক জানিয়েছে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস চলবে জয়পুর থেকে উদয়পুর, পাটনা থেকে হাওড়া, রাঁচি থেকে হাওড়া, হায়দ্রাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে তিরুনেলভেলি, ইন্দোর থেকে জয়পুর, পুরী থেকে রাউলকেলা, জয়পুর থেকে চণ্ডীগড়, আমেদাবাদ থেকে জামনগরের মধ্যে।
উদ্বোধনের সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজস্থান অথবা উড়িষ্যায় উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে ২৫টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। দেশের বিভিন্ন শহরের মধ্যে এই সমস্ত ট্রেন চলাচল করছে। এছাড়াও নয়টি বন্দে ভারত এক্সপ্রেস যদি যোগ হয় তাহলে মোট বন্দে ভারত এক্সপ্রেস এর সংখ্যা হবে ৩৪। এছাড়াও ৬৮ ধরনের পরিষেবা শুরু করা হবে এই সমস্ত ট্রেনের মাধ্যমে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…