প্রতি ঘণ্টায় ১৮ কিমি শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘হিক্কা’। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরব সাগরের পশ্চিমে ওমানের দিকে ক্রমে সরছে এই ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরো ঘনীভূত হয়ে শক্তি বাড়াবে ‘হিক্কা’।
সর্বোচ্চ শক্তি হবে ১৪৮ কিলোমিটার প্রতি ঘন্টা। ‘হিক্কা’র প্রভাব পড়বে গুজরাট উপকূল ছাড়াও উত্তর পাঞ্জাব থেকে মধ্য রাজস্থান পর্যন্ত। পূর্বাবস্থায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কঙ্কন উপকূল ও মহারাষ্ট্রীয় উপকূলে দেখা যাবে ‘হিক্কা’র প্রভাব। আজ থেকে আগামী চার দিন গুজরাত, মধ্য প্রদেশ, গোয়া, কোঙ্কন উপকূল, কেরল, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
২৫ তারিখের পর হিক্কা পশ্চিমের ওমানে আরো সরে যেতে শুরু করবে। হিক্কার প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে৷ ওমানে প্রায় ১৭ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়বে এমনটাই অনুমান করা হচ্ছে৷ কলকাতায় এই ঘূর্ণিঝড় প্রত্যক্ষ প্রভাব না ফেললেও পরোক্ষ প্রভাব ফেলবে৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…