পুলিশের ভূমিকায় অসন্তোষপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশমন্ত্রী হয়ে পুলিশের উপরই ক্ষোভ ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্রশাসনিক সভায় পুলিশের ভূমিকায় প্রশ্নচিহ্ন লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই ব্যবস্থা, কিন্তু উল্টো ছবি বিরোধীদের ক্ষেত্রে।’
তিনি পুলিশকে উদ্দেশ্য করে আরও বলেন, “একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের ছেলেদের বিরুদ্ধে কেউ এফআইআর করলে, তাঁদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে চলে যায়, ব্যবস্থা নেওয়া হয়। অথচ, অন্য দলের ছেলেরা যখন জোরজুলুম করছে, বদমাইশি করছে, যা ইচ্ছে তাই করছে, তখন তারা কিন্তু কোনো কেয়ারও করেনা, বলে ব্যালান্স করছি।
পুলিশের কাজ কিন্তু এটা করা নয়। তৃণমূল খুব সহজ-সুলভ হয়ে গেছে মনে হচ্ছে। “তিনি আরও বলেন , “তৃণমূল কংগ্রেসটাকে আপনি ধরতে পারেন, ছুঁতে পারেন, গালিগালা করতে পারেন। কারণ আপনার হাতের পাশে আছে। কিন্তু প্রশাসনকে ডিস্টার্ব করবেন না কারণ প্রশাসনটা তাদের। তাই বলে ঘরের ছেলেকেও মাথায় রাখতে হয়, মনে রাখতে হয়।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…