পলিটিক্স

সৌরভ গাঙ্গুলীর জমি ফিরিয়ে নিতে চলেছে সরকার, রাজ্যপাল এবং অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর তড়িঘড়ি সিদ্ধান্ত

নিউটাউনে স্কুল তৈরি করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) জমি দিয়েছিল রাজ্য সরকার। এবারে সেই জমি ফিরিয়ে নিতে চলেছে তারা। রাজ্য রাজনীতিতে বর্তমানে সৌরভের সঙ্গে বিজেপির যোগাযোগ নিয়ে বেস্ট গুঞ্জন তৈরি হয়েছে। অনেকে আবার মনে করছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ গাঙ্গুলী হতে চলেছেন। তাই এই মুহূর্তে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নবান্ন থেকে জানা যাচ্ছে, সৌরভের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই জমি ফিরিয়ে নেবার প্রক্রিয়া শুরু হতে চলেছে। ইতিমধ্যেই হিডকো কে এই কাজের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হবার পরেই হিডকোকে জমি ফেরানোর উদ্যোগ শুরু করতে বলেছে রাজ্য সরকার। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলীর আবেদনের ভিত্তিতে তাকে প্রাপ্য মিটিয়ে নিউটাউনের ওই জমির দখল নেবে হিডকো।

গত ২০১৩ সালে স্কুল তৈরীর জন্য নিউ টাউন অ্যাকশন এরিয়া ১ এ ২ একর জমি সৌরভ গাঙ্গুলীর জন্য বরাদ্দ করেছিল রাজ্য সরকার। তবে গত আগস্ট মাসে তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানান তিনি নতুন স্কুল তৈরি করার পরিকল্পনা বাতিল করেছেন। এই কারণে তিনি সরকারের জমি ফিরিয়ে দিতে চান। তবে গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এই জমি নিয়ে কোন কাজ করা হয়নি। তবে অমিত শাহ এবং রাজ্যপালের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর যোগাযোগের পরেই সৌরভ গাঙ্গুলীর জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনৈতিক মহলে।

Anirban Kundu

Recent Posts

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026

এক লাফে রেকর্ড ছুঁল সোনার রেট, মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, কলকাতায় আজ কত জানলে হতবাক হবেন

চৈত্র মাসের শেষ দিকে এসে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। কলকাতায় আজ সোনার দামে এমন…

March 26, 2026

স্কুটার দুনিয়ায় তোলপাড়! সস্তায় প্রিমিয়াম লুক নিয়ে বাজার কাঁপাচ্ছে Hero Pleasure Plus

বর্তমান সময়ে স্কুটার সেগমেন্টে প্রতিযোগিতা তুঙ্গে। একের পর এক নতুন মডেল বাজারে আসায় ক্রেতাদের সামনে…

March 26, 2026