রাজ্য

পরিস্থিতি ততটা প্রতিকূল না, তাই এখনই নাইট কারফিউ জারি করা হবে না: মুখ্যসচিব

করণা পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক না হওয়ার কারণে বর্ষবরণের রাতে মুম্বাই এর মত শহরে নাইট কার্ফু জারি করা হয়েছে। কিন্তু কলকাতার ক্ষেত্রে সেরকম কিছু হবে না বলে জানিয়ে দিলেন এদিন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। আলাপন এদিন জানিয়েছেন, ” কলকাতার পরিস্থিতি ততটাও প্রতিকূল নয়। এই কারণে নাইট কার্ফু জারি করা হবে না কলকাতায়। যদিও বর্ষবরণের রাতে জমায়েত ঠেকাতে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।” তার সাফ কথা, বর্তমান পরিস্থিতি নাইট কার্ফু জারি করার মত কিন্তু নয়।

বুধবার নবান্নে অনুষ্ঠিত একটি সাংবাদিক বৈঠকে আলাপন জানান,” পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় নববর্ষ উদযাপন করা হয়। সাধারণ মানুষ যদি করোনা পরিস্থিতি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে যেতে পারেন এবং পুলিশ প্রশাসনের সাথে সহায়তা করেন, তাহলে কিন্তু আমরা জমায়েত ঠেকাতে সক্ষম হব। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ এ নাইট কারফিউ জারি করার আদেশ দেওয়া হয়েছে।

কলকাতায় এদিন লন্ডন থেকে আগত এক ব্যক্তির দেহে করোনার নতুন স্ট্রেন মিলেছে। আর তারপরেই রাজ্য সরকার বেশ উদ্বিগ্ন। মুখ্য সচিব জানাচ্ছেন, এই পরিস্থিতিতে আপনাদের সকলকে মাস্ক পড়তে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়াও তিনি জনগণকে প্রশাসন এবং পুলিশের সহায়তা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। পার্কস্ট্রিট এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মত জনপ্রিয় জায়গাগুলিতে এই দিনের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026