পলিটিক্স

দলবদলের মধ্যেই এবার ঘরবদল, রাজ্য বিজেপি অফিসে মুকুলের ঘর এখন শোভন-বৈশাখির

দলবদল তো চলছেই, এবারে রাজ্য বিজেপি সদর দপ্তরে হতে চলেছে ঘর বদল। মুকুল রায়ের (Mukul Roy) ঘর এবারে দেওয়া হচ্ছে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) কে। ওই একই ঘর বরাদ্দ করা হয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee) এর জন্য। গত ২৭ ডিসেম্বর শোভন চট্টোপাধ্যায় কে করা হয়েছে বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক। আর বৈশাখী হয়েছেন সহ পর্যবেক্ষক।

অন্যদিকে, কলকাতা জোনের দায়িত্ব পেয়েছেন সুনীল বন্সল (Sunil Bansal)। কলকাতা সহ ব্যারাকপুর, খড়দহ, বসিরহাট, বারুইপুর এবং বিধাননগরের আসনগুলি তার রণনীতি অনুযায়ী চলবে। তিনি রাজ্য দপ্তরে বসবেন বলেও জানা গিয়েছে। সেখান থেকেই তিনি ১৩ হাজার বুথে দলের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন। তবে, আপাতত সিদ্ধান্ত অনুযায়ী, সুনীল বনসল থাকতে চলেছেন উত্তরপ্রদেশে সরকারি অতিথিশালায়। বিজেপি রাজ্য দপ্তরে বর্তমানে তার নতুন ঘরের ব্যবস্থা করা হচ্ছে। আলাদা ঘর, বিশ্রামঘর এবং সেগুলি কি রংয়ের কাজ বর্তমানে জোরকদমে শুরু করেছে বিজেপি রাজ্য নেতৃত্ব।

বিজেপির মুরলীধর সেন লেনের অফিস এখন আকারে কিছুটা ছোট দাঁড়াচ্ছে। এই কারণে, বেশি কিছু নির্বাচনী অফিস সরিয়ে হেস্টিংস এ নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে মুকুল রায়ের ঠাঁই হয়েছে হেস্টিংসে। আর রাজ্য অফিসে তার ঘর বর্তমানে ফাঁকা। আর এই ঘর দেওয়া হয়েছে বর্তমানে শোভন এবং বৈশাখীকে।

বিগত ২০১৯ সালের ১৪ আগস্ট বিজেপিতে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে শোভন এবং বিজেপির মধ্যে চলে যাচ্ছে মান অভিমান এবং তর্কবিতর্কের পালা। বেশ কয়েক মাস ধরে শোভন চট্টোপাধ্যায় কে বিজেপির কোন কর্মসূচিতেই দেখা যায়নি। একই সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ছিলেন অনুপস্থিত। তবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নভেম্বর মাসের বৈঠকের পর এই মান-অভিমানের পালা কিছুটা হলেও মিটেছে। তারপরেই গত ২৭ ডিসেম্বর কলকাতা জোনের পর্যবেক্ষক হিসেবে আসীন হন শোভন চট্টোপাধ্যায় এবং সহ পর্যবেক্ষক হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026