রাজ্য

স্বস্তিতে গেরুয়া শিবির, পরিবর্তনের যাত্রায় নিষেধাজ্ঞার দাবি খারিজ করল আদালত

পরিবর্তনের যাত্রা নিয়ে এখন অনেকটাই নিশ্চিন্ত গেরুয়া শিবির। পরিবর্তন যাত্রা নিয়ে আর কোনও আইনি বাধা নেই বলে আজ জানিয়েছে দিয়েছে আদালু/ এই পরিবর্তনের যাত্রা রুক্ষতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই মামলা এই দিন খারিজ করে দিলেন হাই কোর্টের বিচারপতি রাজেশ বিন্দাল।

বৃহস্পতিবার বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে, এটা কোনও জনস্বার্থ মামলা হতে পারেনা। এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক সমস্যা মেটানোর জন্যই এটিকে মামলা আঁকারে পেশ করা হয়েছে। এইদিন তিনি আরও বলেন, রাজনৈতিক সমস্যা মেটানোর স্থান আদালত নয়। এই সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য অনেক গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে। তার মধ্যে নির্বাচন অন্যতম। প্রসঙ্গত উল্লেখ্য, এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রমাপ্রসাদ সরকার। মামলা দায়ের করার সময় তিনি নিজেকে শাসক শিবিরের লিগাল সেলের সদস্য বল পরিচয় দিয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি। এই রথযাত্রা হলে বাংলার আইন শৃঙ্খলা অবনতি হতে পারে, এমনটাই অভিযোগ তুলেছেন তারা। এরপরেই রমা প্রসাদ সরকার হাই কোর্টের কাছে যান। আজ ছিল সেই মামলার শুনানি। কিন্তু এটি জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য হয়নি। তাই এইদিন তার মামলাটি খারিজ করে দেন বিচারপতি। উল্লেখ্য, আগের বারও গেরুয়া শিবিরের রথযাত্রার আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রমাপ্রসাদবাবুও। এবারও সেই আইনশৃঙ্খলার যুক্তি দেখিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এই মামলার প্রেক্ষিতে আদালত মনে করছে, আইনশৃঙ্খলা ঠিক রাখা রাজ্যের দায়িত্ব। রথযাত্রার হলে আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্ব রাজ্যেরই।

বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাকারী আইনজীবী রমাপ্রসাদ সরকারের পক্ষ থেকে পরিবর্তন যাত্রা স্থগিতের দাবিতে একটি অন্তর্বর্তী নির্দেশের আবেদন জানানো হয়। তার তরফে দাবি করা হয়, রাজ্যে কোভিড পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। পরিবর্তন যাত্রা হলে আরও সমস্যা বাড়বে। বিজেপির তরফে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী মহেশ জেঠমালানি। সওয়ালে তিনি বলেন, গত ৬ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন যাত্রা শুরু হয়ে গিয়েছে। আসলে রাজ্যের শাসকদলের সঙ্গে যোগসাজশ করে পরিবর্তন যাত্রায় বাধা দিতে এই মামলা দায়ের করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026