রাজ্য

একই মাঠে খেলতে নামবো, শুধু জার্সিটা আলাদা হবে, দেখুন তো খেলে দিতে পারি কিনা, মমতাকে রাজিব

একই মাঠে খেলব কিন্তু নতুন জার্সি পরে, দেখুনতো খেলে দিতে পারি কিনা।পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি তে পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে এরকম মন্তব্য করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তোকে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে ময়দানে নেমে পড়ছে। একে অপরের বিরুদ্ধে হুংকার দেওয়া থেকে শুরু করে বিরোধীদলের ভুলগুলোকে সামনে তুলে আনা সবকিছুই চলছে জোরকদমে। আর এবারে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ( Mamata Banerjee) কটাক্ষ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজিব ব্যানার্জি কেশিয়াড়ি তে পরিবর্তন যাত্রা সভা মঞ্চ থেকে বললেন, “ভারতীয় জনতা পার্টি আমাকে ব্যবহার করুক, আমি কোন গ্রাম বাকি রাখবো না। আমি পাড়ায় পাড়ায় যাব। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে যাব। আমি মানুষের কাছে গিয়ে পৌছাবো। মানুষকে বোঝাবো। আমার দৃঢ় বিশ্বাস মানুষ সেই আস্থা এবং নিরাপত্তা আমাদের উপর রাখবে। এটা আমাদের পরিচিত মাঠ। এখানে আমরা ভালোই খেলছি। বিগত নির্বাচনে আমরা প্রমান করে দিয়েছি আমরা কেমন খেলোয়াড়। সুতরাং এখনো খেলোয়াড় একই আছে শুধু মাত্র জার্সি বদল হয়েছে। আবারও একই মাঠে নামবো। একই মানুষ পাব। শুধু জার্সি নতুন হবে। দেখুনতো খেলে দিতে পারি কিনা!”

মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, “বাজেটের নামে বিধানসভা থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করছেন! যে সরকার থাকবে না, সেই সরকার বাজেট প্রকাশ করতে পারে? যে সরকার মানুষের দ্বারা নির্বাচিত নয়, সেই সরকার বিধানসভায় গিয়ে কি বাজেট পেশ করতে পারে? ওই সরকার বুঝতে পেরে গিয়েছে এবারে অবস্থা টলমল করছে। বট গাছ নড়ে গেছে। তিনি নিজেও বুঝতে পারছেন তিনি আর থাকবেন না। তাই ভোটের মুখে এখন কল্পতরু না ভোটতরু হয়েছেন। তিনি বারবার বলছেন আমি থাকব…. আমি থাকব…. আমি থাকব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026