কলকাতা

বাংলার মধ্যে করোনা সংক্রমণে প্রথম কলকাতা, ২৪ ঘন্টায় আক্রান্ত ২২৬১ জন

চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও এপ্রিল মাসের শুরু থেকে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে মুখ থুবড়ে পড়েছে ভারত। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণ হয়েছে ২ লাখ ৭৩ হাজার জনের। করোনার এমন পরিসংখ্যান গতবছরেও ছিল না। গোটা দেশের পাশাপাশি সংক্রমণে জর্জরিত বাংলা। একুশে বিধানসভা নির্বাচনে মাঝে বাংলায় করোনা আরও পাল্লা দিয়ে বাড়ছে। আসলে রাজ্যের প্রান্তে প্রান্তে চলছে জনসভা ও রোড শো। আর তাতেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মেলামেশা করছে মানুষ। এর জন্যই বাংলায় করোনা পাল্লা দিয়ে বাড়ছে। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতায়।

পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৪২৬ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কলকাতায়। অতিরিক্ত সংক্রমণ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২২৬১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৮০১ জন। এছাড়া হাওড়াতে আক্রান্ত হয়েছেন ৫২৭ জন। অন্যদিকে উদ্বেগ সৃষ্টি করছে প্রতিদিন মৃত্যুহারের বৃদ্ধি। কলকাতায় গতকাল মৃত্যু হয়েছে ১২ জনের। পুরো বাংলায় গতকালের মৃত্যুর সংখ্যা ছিল ৩৮ জন। পরিসংখ্যান অনুযায়ী এতদিনে করোনার কারণে বাংলা থেকে মোট মৃতের সংখ্যা ১০৬০৬ জন।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনী আবহে করোনার রমরমা দেখে কলকাতায় বড় জনসভা করবেন না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে নির্বাচনী প্রচারে করণা অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে। তাই কলকাতা পরিস্থিতি আরো ভয়ঙ্কর যাতে না হয় তার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য ৩-৪ দিনের মধ্যে রাজ্যে ৪৫০০ কোভিড বেড বাড়ানো হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026