দেশ

ব্রেকিং নিউজ: করোনা আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও এপ্রিল মাসের শুরু থেকে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে মুখ থুবড়ে পড়েছে ভারত। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণ হয়েছে ২ লাখ ৭৩ হাজার জনের। এছাড়াও হঠাৎ করে করোনা অ্যাকটিভ কেস বৃদ্ধি পাওয়ায় রাজ্যগুলিতে সরকারি বা বেসরকারি কোন হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অন্যদিকে প্রত্যেকটি রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হচ্ছে না। রীতিমতো ভয়াবহ হয়ে উঠেছে চলতি বছরের গগনচুম্বী করোনার সংক্রমণ পরিসংখ্যান।

এরইমধ্যে জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি এই মুহূর্তে এইমস হাসপাতালে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কথা জানতে পেরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন। টুইট করে তিনি লিখেছেন, “আমি সবেমাত্র খবর পেলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ করোনা পজিটিভ হয়েছেন। স্যার আপনার দ্রুত আরোগ্য কামনা করি।”

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ মোদিকে চিঠি লিখে ভারতের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাঁচ দফা পরামর্শ দিয়েছিলেন। তিনি পরামর্শ চিঠিতে নরেন্দ্র মোদিকে টিকাকরণের বেশি জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “সরকার যত ভ্যাকসিনের ডোজ মজুত রাখবে তার ১০ শতাংশ দিতে হবে জরুরীভিত্তিতে যে সমস্ত রাজ্যের প্রয়োজন। এছাড়া প্রথম সারির যোদ্ধা হিসেবে স্কুল শিক্ষক ও ট্যাক্সিচালকদের অন্তর্ভুক্ত করতে হবে।সরকার যদি বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন নিতে চায় তাহলে এখন থেকেই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলোকে বরাত দিয়ে হবে যাতে তারা শীঘ্রই ভ্যাকসিন প্রস্তুতির কাজ চালু করে দেয়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026