নিউজ

পুজোর উপহার, রাজ্যে ঢুকল ১২ টন পদ্মার ইলিশ

কলকাতা: এ রাজ্যের বাঙালিদের জন্য সুখবর আগেই দিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এমন কোনও বাঙালি বোধ হয় এই পৃথিবীতে নেই, যে ইলিশ মাছ খেতে ভালোবাসে না। আর সেটা যদি পদ্মার ইলিশ হয়, তাহলে তো কোনও কথাই নেই। কিন্তু সেই পদ্মার ইলিশ রফতানিতে ২০১২ সালে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ। কিন্তু সাময়িকভাবে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শেখ হাসিনার সরকার। আর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সোমবার সন্ধ্যে এ রাজ্যে ঢুকেছে ১২ টন পদ্মার ইলিশ।

ইলিশ রফতানির ক্ষেত্রে বিশেষ অনুমতি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র ৯ সংস্থাকে রফতানির অনুমতি দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে ১২ টন পদ্মার ইলিশ ঢুকেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে এ রাজ্যকে এটাই দেওয়া পুজোর উপহার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026