আগ্রা: ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনেক ঐতিহাসি জায়গার নাম বদল করতে দেখা গিয়েছে। এলাহাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ। এমনকি পরিবর্তন হয়েছে এলাহাবাদ স্টেশন এর নামও। আর এবার তিনি নাম পরিবর্তন করতে চলেছেন আগ্রায় নির্মীয়মান মুঘল মিউজিয়ামের। মারাঠি বীর ছত্রপতি শিবাজীর নামে এই নির্মীয়মান মিউজিয়ামের নতুন নামকরণ করা হবে বলে জানিয়েছেন আদিত্যনাথ।
আগ্রার উন্নয়ন নিয়ে সোমবার হওয়া এক বৈঠক থেকে তিনি এই বার্তা দিয়েছেন। এ প্রসঙ্গে আদিত্যনাথ বলেছেন, ‘মুঘল আমাদের হিরো হয় কীভাবে? আগ্রার যেসব জায়গায় দাসত্বের গন্ধ আছে তা মুছে ফেলবে উত্তরপ্রদেশ সরকার। ছত্রপতি শিবাজী আমাদের হিরো। তাই ওনার নামে এই নির্মীয়মান মিউজিয়ামের নামকরণ করা হবে। উত্তরপ্রদেশে দাসত্বের কোনও সৌধের জায়গা নেই। শিবাজী মহারাজ আমাদের একমাত্র হিরো। জয় হিন্দ! জয় ভারত।
প্রসঙ্গত, অখিলেশ যাদবের সরকার এই মিউজিয়ামটি তৈরির পরিকল্পনা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই মিউজিয়ামে মুঘল সাম্রাজ্য ও তার ইতিহাসকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু রাজপাঠ বদল হতেই মিউজিয়ামের মূল ভাবনাই বদলে গেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…