নিউজ

হিমাচলপ্রদেশের স্পিকারের সতর্কবার্তা, “জোরে কথা বললেও ছড়াতে পারে করোনা”

ভারতঃ সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যাক্তিত্বরাও মেনে চলছেন করোনা বিধি। করোনা সংক্রমণের মাঝেই নিয়ম নীতি মেনেই চলছে হিমাচলপ্রদেশ বিধানসভারও অধিবেশন। এদিন বিধানসভা অধিবেশনের শুরুতে করোনা সতর্কতা বজায় রাখতে বিধানসভার স্পিকার বিপিন সিং পারমার বিধায়করদের উদ্দেশ্য বলেন, “ স্ট্যান্ডার্ড অপরেটির প্রসিডিওর অনুযায়ী জোরে কথা বললেও করোনা ভাইরাস ছড়াতে পারে। তাই সাধারণ ভাবে কথা বলুন। এতে করোনা সংক্রমণ হবে না”।

গত একদিনে ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড ছিলো সারা দেশে। সোমবার দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। আর ব্রাজিলের  মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬। রেকর্ড হারে করোনা সংক্রমণে গতকালই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০।

সোমবার মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। কিন্তু গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৫,৮০৯ জন। এই বৃদ্ধির জেরে সব মিলিয়ে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লক্ষ ৮০ হাজার ৪২২ জন। এরমধ্যের রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্ত হয়েছেন রাজ্য মন্ত্রী মহেন্দ্র সিং ঠাকুর, বিধায়ক লখিন্দর সিং রানা। তাই আরও উদ্বিগ্ন স্পিকার বিপিন পারমার। সোম ও মঙ্গলবার অধিবেশনে যোগ দেন রাজ্যের বিদ্যুত্ মন্ত্রী শুখরাম চৌধুরি। সম্প্রতি তিনি করোনা থেকে সুস্থ হয়েছেন। তাই করোনা সতর্কতা বজায় রাখতে এবার জোরদার উদ্যোগ নিয়েছেন  বিপিন সিং পারমার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026