নিউজ

আবারও আসতে পারে আরও বড় অতিমারী, আশঙ্কা WHO-এর

বছরের শুরু থেকেই একে একে ছড়িয়ে পড়েছিলো মারণ ভাইরাস। প্রথমে চিন, পরে স্পেন, ইতালি, আমেরিকা অবশেষে ভারত। বিগত কয়েক মাসে  এই অতিমারির কারণে তছনছ হয়ে গিয়েছে সারা বিশ্ব। মারা গিয়েছে বহু মানুষ, এখনো আক্রান্ত অনেকে। কিন্তু আগের থেকে তাও অনেকটাই বেড়েছে সুস্থতার হার। কিন্তু তবুও যেন শান্তি নেই কারোর। সব কিছুর মধ্যেই রয়ে গেছে একটা কুণ্ঠা বোধ।

বিশ্বের সব দেশের মধ্যে করোনা সংক্রমণে শীর্ষ তালিকার প্রথমে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ছিলো ব্রাজিল এবং তৃতীয় স্থানে ছিলো ভারত। করোনা সংক্রমণের কারণে সারা দেশে ভেনে পড়েছে অর্থনৈতিক অবস্থা। এমনকি তার প্রভাব পড়েছে জিডিপিতে। লকডাউন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইটালির মতন দেশে জিডিপি পড়েছে ১২.৪ ও ৯.৫ শতাংশ। এমনকি ভারতে জিডিপি পতনের হার ২৩.৯।

দেশের আর্থিক অবস্থা খারাপ হওয়ার পাশাপাশি খারাপ দিকের সম্মুখীন হয়েছেন এসব দেশের আমজনতা। জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি চাকরি চলে যাওয়া সব মিলিয়ে একটা চরম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা দেশ। এসবের মাঝেই এদিন আবারও নতুন বিপদের অশনি সংকেত দিলেন  বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম ঘেব্রেয়েসাস। বিশ্বকে আগামী মহামারীর জন্য আরও ভাল ভাবে প্রস্তুত হতে হবে বলে জানান তিনি।

সোমবার সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম ঘেব্রেয়েসাস জানান, “ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে মহামারী জীবনে আসবেই, তবে ভেঙে পড়লে চলবে না৷ পরের মহামারী এলে বিশ্বকে অবশ্যই আরও শক্ত হাতে তার মোকাবিলা করতে হবে এবং তার প্রস্তুতি এখন থেকেই নিয়ে রাখতে হবে”।  সূত্রের খবর অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে চিনে প্রথম করোনা ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বজুড়ে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ২ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ।  করোনায় মারা গেছেন প্রায় ৯ লক্ষ মানুষ। আর এরপরে আরো একবার নতুন করে মহামারির আসার খবর পাওয়া মাত্র যথেষ্ট উদ্বিগ্ন পৃথিবীবাসি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026