নিউজ

কাল থেকে খুলছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট মিউজিয়াম

কলকাতাঃ প্রায় ছয় মাস পর আবার খুলতে চলেছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম। করোনা আবহে সকল বিধি মেনেই সম্পূর্ণ নতুনভাবে সেজেছে এই মিউজিয়াম। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এর বর্তমান প্রিন্সিপাল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন জয় কিষাণেরও কিছু বিষয় থাকবে গ্যালারিতে।

এছাড়াও থাকবে প্রথম এভারেস্ট অভিযানে অভিজ্ঞ শেরপার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে একটি নতুন গ্যালারি, এক মহিলা অভিযাত্রীর ব্যবহৃত জিনিসপত্রও থাকছে নব কলেবরের এই মিউজিয়ামে। প্রায় বহু দিন পর করোনা আবহে খুলছে এই মিউজিয়াম। রাজ্যের পরিস্থিতি একটু স্বাভাবিক হতে না হতেই এক এক করে খুলছে সিনেমা হল এবং অন্যন্য সব কিছু। খুলে গেছে চিড়িয়াখানা এবং শুরু হয়েছে মেট্রো পরিষেবা।

আগামিকাল শুক্রবার ২ অক্টোবর সকাল থেকে পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে এই মিউজিয়াম। আশা করা হচ্ছে সব নিয়ম মেনেই করোনা বিধি মেনেই এই মিউজিয়ামে দর্শকদের ঢুকতে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩,২৭৫ জন। এ নিয়ে রাজ্য মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৬০,৩২৪ জন। ১ অক্টোবর অনুযায়ী রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৫৫২ জন। সরকারি বুলেটিন অনুযায়ী এ নিয়ে করোনার কোপে মোট প্রাণ হারিয়েছে  ৫,০১৭ জন। অন্যদিকে রাজ্যে সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। এখনও পর্যন্ত রাজ্যের সুস্থতার হার ৮৭.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছে ২,৯৯৬ জন। সব মিলিয়ে রাজ্যে সুস্থ হয়েছে মোট ২,২৮,৭৫৫ জন।

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026