বিনোদন

Bigg Boss 14 : অপেক্ষার অবসান, মাস্ক পরে সেটে হাজির সলমন খান

অবশেষে ৩ রা অক্টোবর খুলতে চলেছে কালারস চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’ -এর ঘরের দরজা। করোনা অতিমারীর জন্য কালারস-এর সর্বাপেক্ষা বেশি টিআরপি ওয়ালা শো ‘বিগ বস’ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে ‘বিগ বস’-এর সঞ্চালক সলমন খান বরাবর আশ্বস্ত করে এসেছেন দর্শক ও আপামর ভক্তকুলকে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘বিগ বস’-এর প্রিমিয়ার হতে চলেছে আগামীকাল। করোনার জন্য নির্দিষ্ট সমস্ত নিয়ম মেনেই হচ্ছে শুটিং। সলমন খান ও অন্যান্য কলাকুশলীরা সেটে মাস্ক ব্যবহার করছেন।

এবার ‘বিগ বস’ ১৪-এর সেটেও রয়েছে অভিনবত্ব। লোনাভলার পরিবর্তে এবার মুম্বই-এর গোরেগাঁও ফিল্মসিটিতে তৈরী হয়েছে জনপ্রিয় এই শোয়ের সেট। ডিজাইনার উমঙ্গ কুমারের ছোঁয়ায় এবার ‘বিগ বস’-এর ঘর হয়েছে আরো জৌলুসপূর্ণ ও বিলাসবহুল। এই ঘরের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অপরদিকে ‘বিগ বস’-এর সঞ্চালক সলমন খান লকডাউনের পর এই প্রথম বাড়ির বাইরে বেরিয়ে শুটিং করছেন।প্রতিবছরের মত এই বছরও সলমনের পারিশ্রমিক বৃদ্ধিতে অন্যথা হয়নি। সলমন প্রযোজনা সংস্থাকে ৪৮০ কোটির প্রস্তাবনা দিলেও পরে ৪৫০ কোটিতে রফা হয়। অবশেষে কাল উঠতে চলেছে বিভিন্ন চমক ও চরিত্রের উপর থেকে পর্দা। আলোড়িত হতে চলেছে শোয়ের ক্যাপশন ‘বিগ বস দেগা ২০২০ কা জবাব’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026