নিউজ

মোটর ভেহিকেল অ্যাক্ট-এর নতুন নিয়ম, দুর্ঘটনাগ্রস্ত মানুষকে সাহায্য করলে পড়তে হবে না জিজ্ঞাসাবাদের ঝামেলায়

রাস্তায় দুর্ঘটনায় পড়লে এরকম বহু মানুষ আছেন যারা এগিয়ে আসতে চান না, তাদের মতে এতে তাদের নানা ঝামেলায় পড়তে হবে। আর সময় মতো সাহায্য না পেয়ে দুর্ঘটনাগ্রস্ত মানুষ শেষমেশ রাস্তাতেই প্রাণ হারান। মূলত পুলিসি জিজ্ঞাসাবাদে পড়ার ভয়ে লোকজন দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে এড়িয়ে যান। যার কারণে বিপদের মুখে পড়েন বহু মানুষ, বিপদে পড়তে দেখেও বহু মানুষ তাদের সাহায্য করতে এগিয়ে আসে না।

কিন্তু কেন এই রকম হবে তার প্রশ্নের উত্তরও কারো জানা নয়। থানায় নানা জিজ্ঞাসাবাদ প্রশ্ন জেরা এসবের ভয়ে সময় নস্ট হওয়ার ভয়ে মানুষ এড়িয়ে যেতেন। কিছু মানুষ এগিয়ে এলেও তাদের নানা ভাবে জিজ্ঞাসা করা হয় এবং অপদস্ত করা হয়। কিন্তু এবার থেকে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলে কাউকে পুলিশি ঝুঁকির মুখে পড়তে হবে না।

কারণ ১৯৮৯ সালের মোটর ভেহিকেল অ্যাক্ট একাধিক সংশোধন করা হয়েছে। আর নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে দুর্ঘটনাগ্রস্ত কোনও ব্যক্তিকে কেউ সাহায্য করলে তাঁকে গুড সামারিটান বলে গণ্য করা হবে। বলা হয়েছে বিপদে পড়া কোন মানুষ বা দুর্ঘটনার কবলে পড়া কোন মানুষ কে সাহায্য করা হলে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে না পুলিশ।

দুর্ঘটনাগ্রস্ত কোনও ব্যক্তিকে সাহায্য করলে কাউকেই এবার থেকে পুলিসের কোনও প্রশ্নের মুখে পড়তে হবে না। খুব শিগগির সরকারি ও বেসরকারি হাসপাতালে বাইরে নতুন এই নিয়ম সম্পর্কে লেখা থাকবে। যার ফলে আর সমস্যা পোহাতে হবে না কাউকেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026