নিউজ

দুর্গাপুজো করার অনুমতি দিল যোগী সরকার, খুশি প্রবাসী বাঙালিরা

উত্তরপ্রদেশ: অবশেষে সার্বজনীন দুর্গোৎসব করার অনুমতি দিল উত্তরপ্রদেশ সরকার। তবে এই উৎসব পালন করতে হবে করোনা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে। এমনটাই যোগী আদিত্যনাথের সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

উত্তরপ্রদেশ সরকার থেকে বলা হয়েছে, সেখানকার দুর্গাপূজা কমিটিগুলি চাইলে সার্বজনীন দুর্গোৎসব করতে পারে। কিন্তু সেক্ষেত্রে করোনা স্বাস্থ্যবিধি মানতে হবে। এমনকি হলের মধ্যে পঞ্চাশ শতাংশ লোকের আগমন থাকবে। অর্থাৎ একই সময়ে দুশো জনের বেশি লোক নিয়ে এই উৎসব পালন করা যাবে না। দুর্গাপূজার সঙ্গে একই সঙ্গে চলে নবরাত্রি। আর সে কথা মাথায় রেখে অবশেষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সার্বজনীন দুর্গোৎসব করার অনুমতি দিলেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সার্বজনীন দুর্গোৎসব হওয়ার ওপর প্রথমে নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তরপ্রদেশ সরকার। বলা হয়েছিল শুধুমাত্র বাড়ির ভেতরে দুর্গাপুজো করা যাবে। কিন্তু সার্বজনীন দুর্গোৎসব উত্তরপ্রদেশে এবার হবে না বলেই জানিয়েছিল যোগী আদিত্যনাথের সরকার। কিন্তু এই নির্দেশ মানতে নারাজ ছিল প্রয়াগরাজের বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা প্রয়াগরাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সেখানে অবশ্য উত্তরপ্রদেশ সরকারের নির্দেশের বিরুদ্ধে কোনওরকম রায় দেওয়া হয়নি। বরং বলা হয়েছিল সার্বজনীন দুর্গোৎসব হবে কিনা, তা প্রশাসন ঠিক করবে। এই রায়ে সন্তুষ্ট না হয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা আগেই ঘোষণা করেছিল বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কিন্তু তার আগেই আজ, শুক্রবার যোগী সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা রাজ্যের বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকলকে খুশি করেছে, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026