গত বছর অক্টোবর মাসে নেহা কক্কর (Neha kakkar)-এর সঙ্গে পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং (Rohanpreet singh)-এর বিয়ে হয়ে গিয়েছে। এর আগে অভিনেতা হিমাংশ কোহলি (Himangsh kohli)-এর সাথে সম্পর্কে ছিলেন নেহা। কিন্তু আজও অবধি নেহা ও হিমাংশের ব্রেক-আপের কারণ জানা যায়নি। সম্প্রতি সংবাদমাধ্যমে নেহার সঙ্গে তাঁর ব্রেক-আপ প্রসঙ্গে মুখ খুলেছেন হিমাংশ। তিনি জানিয়েছেন, তিনি তাঁর ব্রেক-আপের কারণ কাউকে জানাতে চান না। নেহা রোহনপ্রীতকে বিয়ে করে নিজের জীবনে খুশি রয়েছেন। তবে হিমাংশ বলেছেন, তিনি কোনোদিন নেহার সাথে খারাপ ব্যবহার করেননি। এই কারণেই তিনি রাতে শান্তিতে ঘুমাতে পারেন।
2018 সালে হিমাংশের সঙ্গে ব্রেক-আপের পর নেহা রিয়েলিটি শো ও লাইভ পারফরম্যান্সে কেঁদেছিলেন। এমনকি ‘ইসমে তেরা ঘাটা, মেরা কুছ নেহি যাতা’ নামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন নেহা। কিন্তু গত বছর হঠাৎই নেহা রোহনপ্রীতকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
হিমাংশের সঙ্গে ব্রেক-আপের পরের বছর একটি সংবাদমাধ্যমে নেহা জানিয়েছিলেন, হিমাংশ ও তাঁর পরিবার নেহার উপর মানসিক নির্যাতন করতেন। কিন্তু হিমাংশ বলেছেন, তিনি জানেন, তিনি মানুষ হিসাবে এতটাও খারাপ নন।
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…
ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…
বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…
গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…