রাজ্য

আগামীকাল থেকে বন্ধ বিয়েবাড়ি সহ সমস্ত সামাজিক অনুষ্ঠান, কড়া নির্দেশিকা রাজ্যের

করোনা সংক্রমনের জেরে রীতিমতো বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশজুড়ে। নতুন মিউট্যান্ট স্ট্রেন সংক্রমণ হার এবং মৃত্যুহার দুই বাড়িয়ে তুলছে। গোটা দেশের পাশাপাশি ভোটমুখী বাংলার অবস্থা বেশ শোচনীয়। ভোটগ্রহণ শেষ হয়ে গেলেও করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী গ্রাফ থামছে না। বর্তমানে বাংলায় প্রায় প্রতিদিন ১৮ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এরমধ্যে রেকর্ড সংখ্যক মৃত্যু হচ্ছে প্রতিদিন। এই ভয়ঙ্কর অবস্থায় রাজ্য সরকার একাধিক নিয়মাবলী নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে যাতে বলা যায় আগামীকাল থেকে বাংলা থাকবে লকডাউনে

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার থেকে রাজ্যের সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠানে জমায়েত করা বন্ধ করা হয়েছে। আজ শুক্রবার দীর্ঘ বৈঠকের পর এই নয়া নির্দেশিকা জারি করা হয়। জানানো হয়েছে যতদিন অব্দি নতুন নির্দেশিকা আসবে অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এই নিয়ম জারি থাকবে। নির্দেশিকায় বলা হয়েছে, আগামীকাল থেকে কোন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাসংক্রান্ত সেমিনার বা বিনোদনমূলক কোন সামাজিক অনুষ্ঠানে জমায়েত করা যাবে না। জমায়েত হয়েছে দেখলে মহামারী আইন অনুযায়ী কঠিন আইনী পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়াও নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে যে, শনিবার থেকে রাজ্যের সমস্ত রেস্তোরা বা বার, জিম, স্পা, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স, শপিংমল, বিউটি পার্লার, সিনেমা হল বন্ধ থাকবে। বাজার নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র খোলা হবে। প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তারপর আবার দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা অব্দি দোকান খোলা থাকবে। তবে বাজার বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় জিনিসপত্র যেমন ওষুধ, মুদিখানা, পেট্রোল পাম্প, এলপিজি ডিস্ট্রিবিউটর, দুধের দোকান ইত্যাদি খোলা থাকবে। এছাড়া নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে রাস্তায় বেরোলে সামাজিক দূরত্ব মানতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026