নিউজ

বাংলায় ঝাড়খণ্ডের তিন বিধায়ক গ্রেপ্তারে নাম জড়ালো অসমের মুখ্যমন্ত্রীর, তদন্ত করছে সিআইডি

ঝাড়খণ্ডের বিধায়করা নগদ টাকা সহ ধরা পড়লেন পশ্চিমবঙ্গে। সেই ঘটনায় নাম জড়ালো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হাওড়ায় শনিবার সন্ধ্যায় তিন কংগ্রেস বিধায়কের বিপুল নগদসহ গ্রেফতারের ঘটনা ক্রমশাই আরো রহস্যজনক হয়ে উঠছে। কোথা থেকে এলো এত টাকা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা? কার নির্দেশে? সবকিছুই এবারে তদন্ত করে বার করতে চলেছে সিআইডি। ইতিমধ্যেই এই ঘটনায় তিন কংগ্রেস বিধায়কসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মহারাষ্ট্রের ছায়া দেখতে শুরু করেছে কংগ্রেস। অন্যদিকে আবার ধৃত বিধায়কদের সাসপেন্ড করার পর কংগ্রেসের দাবি, ঝাড়খণ্ডের বিধায়কদের টাকা দিয়ে সরকার ফেলার ছক কষছে বিজেপি। এদিকে তিন কংগ্রেস বিধায়কসহ পাঁচজনকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ বলছেন, ‘এই গোটা খেলার পিছনে বিজেপির ভূমিকা কি? এত টাকা বিধায়কদের কাছে এলো কোথা থেকে? তৃণমূল কংগ্রেস এই ঘটনার তদন্তের দাবি করছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী কে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি বলেছিলেন বিজেপির পরবর্তী লক্ষ্য ঝাড়খন্ড।’

উল্লেখ্য, ঝাড়খণ্ডের বার্মোর কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল সিংহ রবিবার রাচির আরগোরা থানায় হিমন্তের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। একইভাবে পাচলায় ধৃত কংগ্রেস বিধায়কদের সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণার পর কংগ্রেস মুখপাত্র পবন খেরাও অভিযোগ করেছেন, বিজেপি ঝাড়খন্ডে মহারাষ্ট্রের মডেল আমদানি করার জন্য মরিয়া চেষ্টা করছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অপারেশন লোটাস। বিভিন্ন রাজ্যে নির্বাচিত সরকার ভেঙে বিজেপি সরকার তৈরি করার ঘটনাকে বিরোধীরা এই নামে অভিহিত করে থাকেন। তিনি আরো বলছেন, ‘প্রতি বিধায়ক কিছু ১০ কোটি টাকা করে দর হাকছে বিজেপি। দেওয়া হচ্ছে মন্ত্রীত্বের টোপ।’ নেপথ্যে থেকে গোটা ঘটনাটি অসমের মুখ্যমন্ত্রী পরিচালনা করছেন বলে অভিযোগ করছে কংগ্রেস।

যদিও কংগ্রেসের তোলা অভিযোগ মানতে চাননি হিমন্ত বিশ্ব শর্মা। ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখা প্রসঙ্গে তিনি বলছেন, ‘কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। জানিনা কেন আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ২২ বছর কংগ্রেস দলটা করেছি। তাই এখনো অনেকের সঙ্গেই আমার যোগাযোগ থাকাটা স্বাভাবিক।’ অন্যদিকে অভিযোগপত্রে জয়-মঙ্গল দাবি করছেন, তাকে ১০ কোটি টাকা দেওয়ার পাশাপাশি রাজ্যে বিজেপি সরকার তৈরি হলে স্বাস্থ্যমন্ত্রী পদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গোটা বিষয়টি বিজেপির দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ এই হচ্ছে বলে তিনি অভিযোগ করছেন। জয় মঙ্গল লিখছেন, ‘জামতারার বিধায়ক ইরফান আনসারী আমায় জানিয়েছেন, বিজেপির বড় নেতারা দিল্লিতে বসে প্রতিনিয়ত হিমন্তের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাদের আশীর্বাদ রয়েছে হিমান্তের সঙ্গে।’

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026