কেরিয়ার

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে লাইব্রেরি স্টাফ এবং গ্রুপ ডি নিয়োগ, বেতন মাসে ১ লক্ষ টাকার কাছাকাছি

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারো নতুন সুখবর। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় প্রচুর নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের ২৩ টি জেলা থেকে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। যে সকল পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা নন টিচিং স্টাফ হিসেবে যোগদান করতে চাইছেন কিংবা লাইব্রেরিয়ান বা গ্রুপ ডি পদে আবেদন করতে চাইছেন তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ হতে চলেছে।

এই মুহূর্তে এসিস্ট্যান্ট, লাইব্রেরি সহকর্মী, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি পদের জন্য কর্মী নিয়োগ করছে রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে ১২০টি শূন্য পদে নিয়োগ করা চলছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে। শূন্য পদগুলিকে বিভিন্ন সংরক্ষিত গোষ্ঠী অনুযায়ী ভাগ করা হয়েছে যা অফিসিয়াল নোটিশে উল্লেখ করা হয়েছে।

যে সময় চাকরিপ্রার্থী উপলক্ষে পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক এবং যাদের উপযুক্ত যোগ্যতা রয়েছে তারা অফিসিয়াল নোটিশ ফলো করে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এই মুহূর্তে সবার আগে চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ করছে পশ্চিমবঙ্গের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সেখানে এই সমস্ত শূন্য পদে যদি আপনারা চাকরি করতে চান তাহলে আপনাকে সরাসরি https://www.presiuniv.ac.in/web/webannoncement200720224.php ওয়েব সাইটে চলে যেতে হবে। এবং সেখানে গিয়ে এপ্লাই অনলাইন বাটনে ট্যাপ করে সেখান থেকে আপনারা এই সমস্ত শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস আপনার লাগবে তার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস, জন্ম সংক্রান্ত ডকুমেন্ট, পাসপোর্ট সাইজের ছবি, সাদা কাগজে নিজের সই এবং অন্যান্য কিছু ডকুমেন্ট। এবার যদি আপনারা জুনিয়ার লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট হতে চান তাহলে আপনাকে অবশ্যই লাইব্রেরী সাইন্স নিয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস করতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা এবং কম্পিউটার সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এই পদের জন্য মাসিক বেতন রাখা হয়েছে ৩৫৮০০ থেকে ৯২১০০ টাকা।

অন্যদিকে যদি আপনারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাকে ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রী ডিপ্লোমা অথবা বিসিএ করতে হবে। এছাড়াও একবছরের কাজের অভিজ্ঞতা এবং উচ্চ যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এক্ষেত্রে মাসিক বেতন ৩৫ হাজার ৮০০ থেকে ৯২ হাজার ১০০ টাকা। আপনারা যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হতে চান তাহলে অবশ্যই প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও যদি গ্রাজুয়েট পাশ এবং কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাওয়া যাবে। বিভিন্ন ভাষায় কথোপকথনের দক্ষতা থাকলে আরো ভালো। এই কাজের মাসিক বেতন ২৭৫০০ থেকে ৭০৬০০ টাকা পর্যন্ত।

অন্যদিকে আপনারা যদি পিওন পদের জন্য আবেদন করতে চান তাহলে কমপক্ষে আপনাকে অষ্টম পাস করতে হবে এবং তার সাথেই ইংরেজিতে লেখা এবং পড়ার দক্ষতা রাখতে হবে। অন্যদিকে যদি এই একই ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে মাসিক বেতন ১৮ হাজার ৫০০ টাকা থেকে ৪৭ হাজার ৫০০ টাকা। এই চাকরির জন্য প্রার্থীর বয়স সীমা হতে হবে কমপক্ষে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও এসসি এসটি এবং ওবিসিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া তবে সম্পূর্ণরূপে অনলাইন এবং শেষে আবেদনকারীদের শর্ট লিস্ট তৈরি করে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। এছাড়াও আবেদন সম্পর্কে বাকি বিস্তারিত জানতে হলে উপরে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026