সোশ্যাল মিডিয়া ও বলিউডের দৌলতে রানু মন্ডল আজ সেলিব্রেটি। জনমানসে তাঁর জনপ্রিয়তা যে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে তাই নিয়ে নতুন করে বলার কিছু নেই। বলিউডে ‘তেরি মেরি কহানি’ গান দিয়ে অভিষেক হয় রানাঘাটের রানু মন্ডলের। হিমেশ রেশমিয়ার পরিচালনায় তাঁরই সিনেমার জন্য গান করেন তিনি।
গানের রেকর্ডিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। গল্প হলেও সত্যি। রূপকথার আরেক নাম রাণু। কিছু দিন আগে ভবঘুরে রাণু মণ্ডল পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ননগরী মুম্বই। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর ৩টি গান। প্রতিটি মঞ্চে ছেয়ে রয়েছেন রাণু।
এবার রাণুর গান গাইলেন খোদ অনু মালিকও! রিয়েলিটি শো সিংগিং সুপারস্টারের মঞ্চে রাণুর ‘তেরি মেরি’ গাইলেন অনু মালিক, হিমেশ রেশামিয়া ও বিশাল দাদলানি। সুরেলা সেই মুহূর্তের সাক্ষী থাকলেন অগণিত দর্শক! গানের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন হিমেশ রেসমিয়া নিজেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…