রাজ্য সরকারি কর্মচারীদের লাগাতার আন্দোলনের ফলে বেতন বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তবে এতে আখেরে লাভ হয়েছে সরকারেরই। এতে সরকারের কোন বাড়তি খরচ হচ্ছে না, বরং সরকারি কর্মীদের ন্যায্য পাওনা ঘুর পথে বর্ধিত বেতন হিসেব হাতে পাচ্ছে রাজ্য সরকারের কর্মচারীরা।
এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বিভিন্ন তথ্য সহকারে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে এমন বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি।
গত ১৩ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। তারই প্রেক্ষিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে মাননীয়া বেতন কমিশনের একটি অস্পষ্ট রিপোর্ট পড়ে শুনিয়েছেন।
সেখানে তিনি বলেন, নয়া বেতন কাঠামো চালু করতে সরকারের ১০ হাজার কোটি টাকা খরচ হবে। অর্থাৎ তিনি আগে থেকেই হিসেব কষে এসেছিলেন। কিন্তু আমরা কনফেডারেশনের পক্ষ থেকে জানাই, বেতন কমিশন দিতে সরকারের আপাতত কোন খরচ হবে না। বরং ওই ১০ হাজার কোটি টাকা খরচ হওয়ার পরও, আরও ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত জমা থাকবে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…