নিউজ

বলিউডের ভাইজান দিল খুব খুসির খবর, আপনারাও জেনে নিন!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : সলমন খান, বলিউডের ভাইজান। ১৯৮৯ সাল থেকে বলিউডে ডেবিউ হওয়ার পর থেকেই বলিউডে রাজ করে চলেছেন সলমন খান। বর্তমানে খুবই আনন্দে আছেন বলিউডের ভাইজান। শুধু তিনিই নন, তার পুরো পরিবার সহ সকলেই আছেন খুবই আনন্দে। কারণ বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। আসলে সলমন খানের বোন অর্পিতা খানের দ্বিতীয় সন্তান হওয়ার আনন্দে খুশি সবাই। আর প্রিয় বোনের দ্বিতীয় সন্তান হওয়ার আনন্দে তো সবচেয়ে বেশি খুশি সলমন খান নিজেই।

দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন সলমন খানের বোন অর্পিতা খান শর্মা। বেশকিছুদিন ধরে খবরটি শোনা যাচ্ছে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং অর্পিতা খানের স্বামী আয়ুশ শর্মা। IIFA Awards 2019-এর রেড কার্পেটে একটি সাক্ষাৎকারের সময়ই এই সুখবরটি দেন খোদ আয়ুশ। আয়ুশ বলেন, নতুন অতিথির আগমন সত্যিই আনন্দের। আমি আর অর্পিতা দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছি। আবার নতুন করে সবকিছুর শুরু। আমরা আর সেই ছোট্ট বাচ্চাটির জন্য যে অপেক্ষা করতে পারছি না। সলমন খান হতে চলেছেন দ্বিতীয়বার মামা।

২০১৪ সালে, ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্যালেসে বিবাহ করেন অর্পিতা ও আয়ুশ। ২০১৬ সালে তাঁদের প্রথম সন্তান আহিলের জন্ম হয়। সে সময় ভাগ্নেকে দেখে উৎসাহিত ছিলেন সলমন নিজেই। ভাগ্নের সঙ্গে মজার মজার মুহূর্ত ধারণ বিভিন্ন সময় ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন ভাইজান। তাই দ্বিতীয় ভাগ্নের আগমন বার্তাতেও যে সলমন খান খুশি হবেনই সেটা আর বলার অপেক্ষা রাখেনা। ২০১৮ সালে ‘লাভরাত্রি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন আয়ুশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026