ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : উচ্চরক্তচাপ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এটা আমরা সকলেই জানি। কিন্তু নিম্ন রক্তচাপও অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে। সাধারণত ৯০ এর নিচে ব্লাড প্রেসার থাকলে সেটি নিম্ন রক্তচাপ বা হাইপারটেনশন হিসেবে ধরে নেওয়া হয়। কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে নিম্ন রক্তচাপের সমস্যা সমাধান করা যেতে পারে। জেনে নিন কি কি সেই ঘরোয়া উপায়-
প্রথমতঃ রক্তচাপ বৃদ্ধি করতে ব্ল্যাক কফি খুবই সহায়ক। তাই দুধ ও চিনি ছাড়া শুধু ব্ল্যাক কফি নিয়মিত খেলে এটি নিম্ন রক্তচাপের সমস্যা দূর করে।
দ্বিতীয়তঃ প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গাজরের রস ব্লাড প্রেসার বাড়াতে সাহায্য করে। এটি দিনে দুবার পান করা যেতে পারে।
তৃতীয়তঃ ব্লাড প্রেসার বাড়াতে বাদামের দুধ খুবই উপকারী। এর জন্য ৭-৮ টি বাদাম সারারাত জলে ভিজিয়ে পরের দিন খোসা ছাড়িয়ে বাদাম পেস্ট করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে সেটি নিম্ন রক্তচাপের সমস্যা সমাধান করে।
চতুর্থতঃ ব্লাড প্রেসার বাড়াতে নুন-জল খুবই উপকারী একটি পানীয়। নুনে থাকা সোডিয়াম রক্তচাপকে বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন নিয়মিত জলে নুন মিশিয়ে খেলে সেটি নিম্ন রক্তচাপের সমস্যা দূর করে।
পঞ্চমতঃ কিসমিস ভেজানো জল রক্তচাপ সঠিক রাখতে সাহায্য করে। কিছু পরিমাণ কিসমিস সারারাত জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে খালি পেটে সেই কিসমিস ভেজানো জলটি ছেঁকে পান করলে এটি কয়েকদিনের মধ্যেই রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…