অরূপ মাহাত: দুই দশকের বিতর্কের অবসান হলো। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্য বিশিষ্ট সুপ্রিমকোর্টের বিশেষ বেঞ্চ জানিয়ে দিল, বিতর্কিত জমিতে গড়ে উঠবে রামমন্দির। পরিবর্তে অন্যত্র ৫ একর জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। যেখানে গড়ে তোলা হবে বাবরি মসজিদ। সেই মসজিদ গড়তে ওয়াকফ বোর্ডকে সাহায্য করতে এগিয়ে আসবে হিন্দু ভাইয়েরাও, এমনটাই জানালেন স্বঘোষিত ধর্মগুরু বাবা রামদেব।
আরও পড়ুন : অযোধ্যা রায়ের পর মমতাকে সরাসরি ফোন অমিত শাহের
সুপ্রিমকোর্টের এদিনের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি জানান, ‘অযোধ্যায় একটি বিশাল রামমন্দির গড়ে তোলা হবে।’ শুধু তাই নয়, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে প্রাচীন সংস্কৃতি তার উপর ভরসা রাখার কথাও বলেন তিনি।
অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের ছেড়ে দিয়ে অন্যত্র বাবরি মসজিদের জন্য জমি বেছে দেওয়ার রায়কে স্বাগত জানিয়েছেন এই হিন্দু ধর্মগুরু। সুপ্রিমকোর্টের রায়কে সম্মান জানিয়ে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে মসজিদ গড়তে হিন্দুদের এগিয়ে আসার কথা বলেন তিনি। এদিন এক ট্যুইট বার্তায় তিনি বলেন, ‘আমার বিশ্বাস হিন্দু ভাইয়েরাও মসজিদ গড়ার কাজে এগিয়ে আসবে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…