বিনোদন

এবার ‘নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী’ হলেন, দীপক অধিকারী! নেপথ্যে ধ্রুব বন্দোপাধ্যায়

কেয়া সেন : পাইলট, বক্সার আবার কখনও অ্যাডভেঞ্চার প্রেমী শঙ্কর।

চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ও চরিত্রের জন্য নিজেকে ভাঙতে সব সময়ই ভালোবাসেন দেব ।আর এবার তার সঙ্গে জুটি বাঁধলেন “চেনা ইতিহাস নিয়ে অচেনা কাজ” করায় বিশ্বাসী পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনী। ছবির প্রযোজনায় এসভিএফ।

তবে এটি হতে চলেছে টলিউডের আপকামিং স্পর্টস বায়োগ্রাফিকাল ড্রামা, এমনটা ভাববার কোনো প্রয়োজন নেই। একেবারে নতুন মোড়কে বাংলার ফুটবলের জনকের জীবনী পর্দায় নিয়ে আসছেন গুপ্তধন সিরিজের পরিচালক।

এবার প্রশ্ন কেন এই চরিত্রের জন্য দেব? পরিচালকের কথায় – “নগেন্দ্র প্রসাদের ছবি একটু খেয়াল করে দেখলেই মিলবে প্রশ্নের উত্তর। তাঁর সঙ্গে দেবের মুখের অসম্ভব মিল খুঁজে পেয়েছি,তাই দেব ছাড়া এই চরিত্রে আর কাউকেই ভাবিনি। পাশাপাশি বাংলার সঙ্গে ফুটবলের একটি আত্মিক সম্পর্ক রয়েছে,তাই রিস্ক নেওয়ার কোনো জায়গা-ই নেই”।

সব ঠিক থাকলে নতুন বছরেই শ্যুটিং ফ্লোরে নামবেন পরিচালক-অভিনেতা জুটি ধ্রুব ও দেব। শ্যুটিং লোকেশন মূলত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। শ্যুটিং যজ্ঞ সামলে নতুন বছরের গরমের ছুটিতেই বড় পর্দায় দর্শকদের সামনে ফুটে উঠবে ফুটবল মায়েস্ট্রোর এক অজানা আখ্যান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026