নিউজ

তৃণমূল ছাড়লেন অভিনেতা হিরণ, আজই যোগ দিতে পারেন গেরুয়া শিবিরে

কলকাতা; এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম দলবদল ঘিরে। টলিউডও (Tollywood) সেই সমীকরণের বাইরে নয়। বেশ কিছুদিন আগে, বোলপুরের (Bolpure) সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ও (Satabdi Roy) বেসুরো গাইবার পরে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার পরে তাঁর দল ছাড়ার সম্ভাবনা কমেছিল। অমিত শাহর (Amit Shah) কাছ থেকে গেরুয়া পতাকা নিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এছাড়া বিজেপিতে যোগ দেন ‘খড়কুটো’ (Khorkuto) সিরিয়াল-খ্যাত অভিনেতা কৌশিক রায় (Koushik Roy)। বেশ কিছুদিন আগে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) দল ছাড়ার কথা বলতে গিয়ে অভিমানের সুরে জানিয়েছিলেন ”প্রচার নয়, কাজের জন্য যাব। ভোটের সময় বলা হয়, এখানে যাও, ওখানে যাও। প্রচার করে এসো। কিন্তু ভোট শেষ হয়ে গেলে কেউ একটা ধন্যবাদের মেসেজও পাঠায় না। এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।”

এবার ফের গ্ল্যামার জগত থেকে আরেক দলবদল। একের পর এক ধাক্কা। এবার তৃণমূল ছাড়লেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এই অভিনেতা যুব তৃণমূলের সহ-সভাপতি পদে ছিলেন। গত কয়েকদিন আগেই তৃণমূল ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। তাঁর মন্তব্যে স্পষ্ট ছিল বিজেপিতে যোগদানের বিষয়টি।

আজ, বুধবার বিজেপিতে যোগদানের বিষয়ে অভিনেতা জানিয়েছেন, “অমিত শাহের সঙ্গে কথা হয়েছে।” সূত্র মারফত জানা গিয়েছে, সম্ভবত আজই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026