কলকাতা; এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম দলবদল ঘিরে। টলিউডও (Tollywood) সেই সমীকরণের বাইরে নয়। বেশ কিছুদিন আগে, বোলপুরের (Bolpure) সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ও (Satabdi Roy) বেসুরো গাইবার পরে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার পরে তাঁর দল ছাড়ার সম্ভাবনা কমেছিল। অমিত শাহর (Amit Shah) কাছ থেকে গেরুয়া পতাকা নিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এছাড়া বিজেপিতে যোগ দেন ‘খড়কুটো’ (Khorkuto) সিরিয়াল-খ্যাত অভিনেতা কৌশিক রায় (Koushik Roy)। বেশ কিছুদিন আগে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) দল ছাড়ার কথা বলতে গিয়ে অভিমানের সুরে জানিয়েছিলেন ”প্রচার নয়, কাজের জন্য যাব। ভোটের সময় বলা হয়, এখানে যাও, ওখানে যাও। প্রচার করে এসো। কিন্তু ভোট শেষ হয়ে গেলে কেউ একটা ধন্যবাদের মেসেজও পাঠায় না। এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।”
এবার ফের গ্ল্যামার জগত থেকে আরেক দলবদল। একের পর এক ধাক্কা। এবার তৃণমূল ছাড়লেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এই অভিনেতা যুব তৃণমূলের সহ-সভাপতি পদে ছিলেন। গত কয়েকদিন আগেই তৃণমূল ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। তাঁর মন্তব্যে স্পষ্ট ছিল বিজেপিতে যোগদানের বিষয়টি।
আজ, বুধবার বিজেপিতে যোগদানের বিষয়ে অভিনেতা জানিয়েছেন, “অমিত শাহের সঙ্গে কথা হয়েছে।” সূত্র মারফত জানা গিয়েছে, সম্ভবত আজই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…