গত ১৮ ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাংলা অভিনয় জগতের অন্যতম অভিনেতা, প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের। স্বামীকে হারানোর ১৫ দিন পর এবার সেই মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী। কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদের স্ত্রী নন্দিনী পাল স্বামীর মৃত্যুর কারণ নিয়ে বিষ্ফোরক দাবি করেন।
তাঁর স্বামীকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, স্বামীর মৃত্যুর কারণ জানতে তদন্ত দাবি করে ন্যায়বিচারও চেয়েছেন তিনি।একটি প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমের দাবি, স্বামীকে হারিয়ে ন্যায়বিচার চাইতে মুম্বাইও যান নন্দিনী দেবী। নন্দিনী দেবীকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম আরও জানান যে, তিনি বলেন, ‘মুম্বাইয়ের হাসপাতাল আমার স্বামীকে মেরে ফেলেছে।
আরও পড়ুন : পবন গুপ্তের প্রাণভিক্ষার আবেদন খারিজ, ফাঁসির দিন ঘোষণার অপেক্ষায় গোটা দেশ
তাই বিচার চাইতে মুম্বাইয়ে গিয়েছিলাম।’ শারীরিক অসুস্থতার কারণে অভিনেতাকে মুম্বাইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করলে কর্তৃপক্ষ প্রথম থেকেই তাঁদের সাথে দুর্ব্যবহার করেছেন বলেও জানান তিনি। হাসপাতালের দাবি মতো টাকা জমা করার পরও চিকিৎসকরা চিকিৎসা শুরু করতে দেরি করেন বলে অভিযোগ তাঁর। এরপরই তিনি জানান, ‘স্বামীর সম্পর্কে নানা কথা শুনতে হয়েছে। যা আমি আর মেয়ে নিতে পারছি না। তবে এই মৃত্যুর বিচার চাইবো।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…