মাইথোলজি

ভারতের বাইরে রয়েছে হিন্দু মন্দির, সেই রকম ৫ টি হিন্দু মন্দির সম্পর্কে জেনেনিন

শ্রেয়া চ্যাটার্জি : হিন্দু ধর্ম হলো ভারতের সবচেয়ে পুরনো একটি ধর্ম। ভারতের হিন্দু মন্দির এর পাশাপাশি ভারতের বাইরে ছড়িয়ে আছে হিন্দু ধর্মের প্রমাণ হিসাবে নানান রকম হিন্দু মন্দির। এই মন্দিরগুলোর প্রত্যেকেরই একটা বেশ ইতিহাস রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের আরাধ্য দেবতা কি এবং কোথায় রয়েছে এই মন্দিরগুলি।

১) আঙ্কোরভাট, কম্বোডিয়া : কম্বোডিয়া তে রয়েছে এক অসাধারণ হিন্দু মন্দির। এটি দ্বাদশ শতকে তৈরি হয়। দ্বিতীয় সূর্য বর্মন এটি তৈরি করেন। ১৬২ হেক্টর এলাকাজুড়ে রয়েছে এই মন্দির চত্বর। এটি মূলত বিষ্ণুর মন্দির। ১৯৯২ সালে এই মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটি জায়গা হিসাবে বিবেচিত হয়। অসাধারণ এই জায়গাটিতে আপনি যদি একবার যান আপনি ভুলেই যাবেন আপনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে আছেন।

২) পশুপতিনাথ মন্দির, কাঠমান্ডু – নেপাল : নেপালের পশুপতিনাথ মন্দির টি অনেক পুরনো মন্দির। এই মন্দিরে আরাধ্য দেবতা হলেন শিব। মন্দিরটি অবস্থিত বাগমতী নদীর তীরে। মন্দির চতুর্থী এতই বড় যে চত্বরের মধ্যেই রয়েছে আরো ছোট ছোট মন্দির আশ্রম শিলালিপি। মন্দির চত্বরটি ৬২৪ হেক্টর জুড়ে অবস্থিত যেখানে রয়েছে ৫১৮টি মন্দির। মহা শিবরাত্রির দিন এখানে বিশাল বড় উৎসব হয় যেখানে প্রায় লক্ষ্য লক্ষ্য মানুষ জমায়েত করেন। এই মন্দিরটিও ইউনেস্কোর একটি হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত।

৩) তানাহ লট মন্দির, বালি – ইন্দোনেশিয়া : যারা ফটো তুলতে ভালোবাসেন তারা এখানে কিন্তু অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করে আনতে পারেন। এটি বালিতে অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরের মূল আরাধ্য দেবতার ‘দেওয়া বরুণা’। যিনি হলেন সমুদ্র দেবতা। এই মন্দিরটি আপনাকে একেবারে টেনে নিয়ে যাবে ইন্দোনেশিয়াতে।

৪) রাধামাধব ধাম, টেক্সাস USA : এই মন্দিরটির আসল নাম ‘বর্ষণ ধাম’। এই মন্দিরের আরাধ্য দেবতা শ্রী কৃষ্ণ। এটি একটি বেশ পুরনো হিন্দু মন্দির যেটি টেক্সাসে অবস্থিত। টেক্সাস নর্থ আমেরিকা অবস্থিত একটি জায়গা। এই মন্দিরটি মূলত তৈরি করা হয়েছে আরাধনা এবং ধ্যান এর জন্য। পবিত্র ব্রজধাম হিসাবে এটি ভারতবর্ষকে এই বিদেশ-বিভুঁইয়ে তুলে ধরেছে। এখানে খুব ঘটা করে জন্মাষ্টমী পালন করা হয় যেখানে যোগ দেন গোটা উত্তর আমেরিকার মানুষজন।

৫) শ্রীকৃষ্ণ মন্দির, মাস্কাট ওমান : অসাধারণ এই মন্দিরটি তৈরি করা হয়েছে মাস্কাট এ। গুজরাটের কিছু বণিক ব্যবসাদার মানুষ বহুদিন থেকে ওইখানে থাকতেন, আর সেইখানে ওনারা তৈরি করেছিলেন এই মন্দিরটি তৈরি হয় ১৯৮৭ সালে। নবরাত্রির সময় এখানে বেশ ঘটা করে উৎসব পালন করা হয়।

শুধু ভারতেই নয় ভারতের বাইরে ও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভারতীয় নানা সংস্কৃতি ও সভ্যতার উদাহরণ। তা আপনি মন্দিরের কোনায় কোনায় গেলেই আপনি অনুভব করতে পারবেন। এই সমস্ত জায়গায় গিয়ে হয়তো খানিকটা সংস্কৃতি এবং সভ্যতা টা মিশ্রিত হয়ে গেছে সেই জায়গার সঙ্গে কিন্তু তা হলেও ভারতীয় সভ্যতা কে আপনি আলাদা করে ঠিকই দেখতে পাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026