খেলা

IND Vs SL t20 series: ৬,৬,৬,৬,৬,৬,৬,৬,৬! ঐতিহাসিক ইনিংস সূর্য কুমার যাদবের, গড়লেন অবিশ্বাস্য রেকর্ড

ভারতীয় ক্রিকেটে নয়া ইতিহাস লিখলেন টপ অর্ডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। এদিন শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গড়লেন অবিশ্বাস্য রেকর্ড। আপনাদের জানিয়ে রাখি, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান তথা বোলারদের হতাশা জনক পারফরমেন্সে ক্ষুদ্ধ হয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। শ্রীলংকার বিরুদ্ধে ঘরের মাটিতে সিরিজ জয়ের ক্ষেত্রে এমন পারফরম্যান্স মেনে নিতে পারেনি তারা। তাই সিরিজ জয়ের জন্য বাড়তি চাপ ছিল টিম ইন্ডিয়ার উপর।

তবে এদিন সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মাঠে নেমে একচ্ছত্র অধিপত্য বিস্তার করে ভারতীয় ব্যাটসম্যানরা। ৫২ রানে দুটি উইকেট হারিয়ে ভারতীয় দল যখন একরকম দিশেহারা তখনই বিধ্বংসী ব্যাটিং শুরু করেন ভারতীয় ৩৬০⁰ সূর্য কুমার যাদব। চতুর্থ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৫১ বলে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন তিনি। তার এই শত রানের ইনিংসে ৭টি চারের পাশাপাশি ছিল ৯টি ওভার বাউন্ডারি।

এদিন শ্রীলংকার বিরুদ্ধে ব্যক্তিগত শত রানের ইনিংসের সুবাদে দুটি রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন সূর্য কুমার যাদব। প্রথমত, এক বছরেরও কম সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত ৩টি শত রানের ইনিংস এবং দ্বিতীয়ত, ২০২৩ সালে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শত রান করা ব্যাটসম্যান হলেন সূর্য কুমার যাদব। আপনাদের জানিয়ে রাখি, রোহিত শর্মার পর সূর্য কুমার যাদব ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান, যার নামে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক শত রানের ইনিংস রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার নামে ৪টি টি-টোয়েন্টি শত রানের ইনিংস রয়েছে। সূর্য কুমার যাদবের নামে রয়েছে ৩টি। তাছাড়া ভারতীয় উইকেট রক্ষক তথা ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুলের নামে রয়েছে ২টি শত রানের ইনিংস। পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং দীপক হুডার নামে রয়েছে ১টি করে টি-টোয়েন্ট শত রানের ইনিংস।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026